আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন নেইমার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন নেইমার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৬ |
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের করুণ অভিজ্ঞতার পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন নেইমার দ্য সিলভা জুনিয়র। পূর্ণ ফিটনেস ছাড়াই ব্রাজিলের বিশ্বকাপ দলে যোগ দিয়েছিলেন সান্তোসের এই ফরোয়ার্ড। দুই ম্যাচ মিলিয়ে খেলার সুযোগ পেয়েছিলেন কেবল অল্প কিছু সময়। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে পাওয়া গোলটিই হয়ে থাকল টুর্নামেন্টে তাঁর একমাত্র গোল। সেই শেষ ষোলোর মঞ্চেই সেলেসাওদের ২-১ ব্যবধানে হারিয়ে বিদায় করে দেয় নরওয়ে। এর মাধ্যমে ২০০২ সালের পর আরও একটি বিশ্বকাপে ট্রফিশূন্য থাকার বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে ২০৩০ বিশ্বকাপে তাঁকে দেখা যাবে কিনা জানতে চাওয়া হলে বেশ সোজাসাপ্টা জবাব দেন নেইমার, ‘জাতীয় দলের সঙ্গে

আমার রোমাঞ্চকর ভ্রমণের সমাপ্তি ঘটেছে। সেখানে আমি ইতিহাস তৈরি করেছি, আর এতে আমি অত্যন্ত আনন্দিত।’ ‘ফুট মারকাতো’র বরাত দিয়ে তিনি আরও যোগ করেন, ‘অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে। জার্সির জন্য আমি সর্বদা নিজের সেরাটা দিয়েছি এবং লড়াই করেছি, তবে মনে হয় এবার থামার সময় এসেছে।’ ৩৪ বছর বয়সী এই তারকা ফুটবলারের সঙ্গে সান্তোসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের শেষভাগে। এরপর নিজের পরবর্তী সিদ্ধান্ত নেবেন তিনি। ব্রাজিল জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই বিদায় নিলেন নেইমার। চার বিশ্বকাপে সেলেসাওদের হলুদ জার্সিতে ১৩০ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৮০টি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাবির ‘নীল দলের’ ২৩১ শিক্ষকের বিচার চাইলেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষকরা তীব্র গ্যাস সংকটে একে একে বন্ধ হচ্ছে আশুগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের শিল্প কারখানা দেশের গ্যাস সরবরাহ খাত ১৩ বছরের জন্য মার্কিন কোম্পানির হাতে তুলে দিল সরকার বাংলাদেশকে টনপ্রতি ১০ ডলার কমে সার বিক্রির প্রস্তাব রাশিয়ার, মার্কিন অনুমতি নিয়ে শঙ্কা এলাকার সবচেয়ে ভালো ছেলেটা শিবির করে: জুবায়ের কেমন শিবির? আর্জেন্টিনার খেলার সঙ্গে ফুটবলের সম্পর্ক দেখেন না জার্মান তারকা “রাত ১২টায় পুকুরপাড়ে গেলেই মিলবে ফ্যামিলি কার্ড”: দরিদ্র নারীকে বিএনপি নেতার আশ্বাস আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন নেইমার ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের জ্বালানি সংকটে বিপর্যস্ত উৎপাদন, ঝুঁকিতে রপ্তানি ও লাখো শ্রমিকের কর্মসংস্থান এএফপিকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: পরিণতি জানি, তবুও দেশে ফিরতে চাই, দেশের মানুষ আমাকে ডাকছে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি