ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ – ইউ এস বাংলা নিউজ




ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৬ |
কুড়িগ্রামের রৌমারীতে কাস্টমসের আয়োজনে ভারতীয় গরুর নিলামকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল ২৮শে জুলাই, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। পরে উভয় দলের স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। আজ ২৯শে জুলাই, বুধবার পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, স্থানীয় কাস্টমস কার্যালয়ের তত্ত্বাবধানে ১০টি ভারতীয় গরু নিলামে তোলার সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, নিলামে অংশগ্রহণ এবং সম্ভাব্য লাভের অংশীদারিত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। একপর্যায়ে লাভের অংশ নিয়ে মতবিরোধ দেখা

দিলে উত্তেজনার সৃষ্টি হয়। জামায়াতের পক্ষ ৫০ শতাংশ অংশ দাবি করলেও বিএনপির পক্ষ ৩০ শতাংশ প্রস্তাব দেয়। এতে সমঝোতা না হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্র জানায়, এ সময় ছাত্রশিবিরের সাবেক নেতা মাহাবুব আলম সমঝোতা ভেঙে যাওয়ার ঘটনা মোবাইল ফোনে ধারণ করতে গেলে বিএনপির কয়েকজন নেতাকর্মী তাকে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উপজেলা পর্যায়ের নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। নিলামে যুবদল কর্মী ও সাবেক ছাত্রনেতা ইসরাফিল সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকায় ১০টি ভারতীয় গরু ক্রয় করেন। উপজেলা জামায়াতের সাধারণ

সম্পাদক শাহাদৎ হোসেন দাবি করেন, দীর্ঘদিন ধরে সীমিত পরিসরে সমঝোতার ভিত্তিতে নিলাম পরিচালিত হচ্ছে, যার ফলে রাষ্ট্র রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তাদের দাবি ছিল, উন্মুক্ত ও স্বচ্ছ নিলামের মাধ্যমে গরু বিক্রি করা হোক, যাতে সরকারের রাজস্ব আয় বাড়ে। এ দাবি জানানোর পর বিএনপির নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে বিষয়টি স্থানীয় বিএনপি নেতাদের অবহিত করা হয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ভবিষ্যতে নিলাম কার্যক্রম যেন পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর

রহমান রঞ্জু বলেন, কয়েকটি গরুর নিলামকে কেন্দ্র করেই অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটেছে। বিএনপি এ ধরনের ঘটনার সমর্থন করে না। জামায়াতের উপজেলা আমির বিষয়টি নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকায় পরিস্থিতি বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়নি। তিনি জানান, বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষের কাছ থেকে থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ হত্যা ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ৪ বছর ধরে একক ও দলবদ্ধ ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা: বিএনপি নেতা গ্রেপ্তার দেশে হামে শিশু মৃত্যু হাজার ছুঁইছুঁই, প্রতিদিনের খুন-ধর্ষণে নেই ভ্রূক্ষেপ, নেপালের বন্যায় শোক ইউনূসের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা নেপালের ভয়াবহ বন্যায় শেখ হাসিনার শোক, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর উচ্চমূল্যে পিটার হাসের কোম্পানির সাথে ইউনূসের চুক্তি সত্ত্বেও এলএনজি সরবরাহে ব্যর্থতা, জ্বালানি সংকটের মূল কারণ পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন