ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’
স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত
দেশের গ্যাস সরবরাহ খাত ১৩ বছরের জন্য মার্কিন কোম্পানির হাতে তুলে দিল সরকার
“রাত ১২টায় পুকুরপাড়ে গেলেই মিলবে ফ্যামিলি কার্ড”: দরিদ্র নারীকে বিএনপি নেতার আশ্বাস
এএফপিকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: পরিণতি জানি, তবুও দেশে ফিরতে চাই, দেশের মানুষ আমাকে ডাকছে
আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে
ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক
হেফাজতে ইসলাম: মাদ্রাসায় যৌন নির্যাতনের ঘটনাগুলো সেক্যুলার ও ব্রাহ্মণ্যবাদের ধারাবাহিক অপপ্রচার
যৌন নিপীড়নের ঘটনাগুলোকে কওমি মাদ্রাসার বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চলছে বলে দাবি করেছে উগ্রবাদী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।
গতকাল ২৮শে জুলাই, মঙ্গলবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো বিৃতিতে সংগঠনটির আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান এমন আচরণের নিন্দা জানান।
বলাৎকার-ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনাগুলো ‘আরোপিত’ আখ্যা দিয়ে সংগঠনের নেতাদের দাবি, কওমি মাদ্রাসাগুলো সেক্যুলারদের টার্গেটে পরিণত হয়েছে।
উগ্রবাদী সংগঠনটির মতে, সংবাদমাধ্যমে প্রচারিত যৌন নিপীড়নের কিছু অভিযোগকে কেন্দ্র করে কওমি মাদ্রাসাগুলোর বিরুদ্ধে কাঠামোগত অপপ্রচার চলছে। ব্রাহ্মণ্যবাদ, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ ভূমিকার কারণে এবং বাংলাদেশে ইসলামকে ক্ষমতার ভরকেন্দ্রে ধরে রাখায় কওমি মাদ্রাসাগুলো ঘৃণাজীবী সেক্যুলার প্রগতিশীলদের টার্গেটে পরিণত হয়েছে।
তারা বলেন, এদেশে ইসলামী মূল্যবোধ ও স্বাধীনতা-সার্বভৌমত্ব যখনই আক্রান্ত
হয়েছে, ব্রিটিশবিরোধী আন্দোলনের সিলসিলা বহনকারী কওমি মাদ্রাসা রুখে দাঁড়িয়েছে। উগ্রবাদী এই সংগঠনটির দাবি, “বাংলাদেশবিরোধী শাহবাগী শক্তিকে প্রতিরোধে নেতৃত্ব দিয়েছিল কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম।” দেশে ছোট-বড় সব মাদ্রাসায় শিক্ষার মান, পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কঠোর ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানের পরিচালকদের আহ্বান জানান হেফাজতের শীর্ষ নেতারা।