যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৬

যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুলাই, ২০২৬ |
যশোরে পুলিশ ও ডিবির বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ‘ডেভিড ইমন’ (২৫)। এ সময় তাঁর আরও তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৯ জুলাই) ভোর পৌনে চারটার দিকে যশোর কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানার নয়টি টিমের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা পুলিশের অধিযাচনপত্রের ভিত্তিতে এবং গোপন গোয়েন্দা সংবাদের পর যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের একটি চৌকস দল ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় ডেভিড ইমন ও তাঁর তিন সহযোগীকে আটক

করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত অন্য তিন সহযোগী হলেন, ঢাকার শ্যামপুর থানার জুরাইন এলাকার আল ইসলাম আলিফ ওরফে তমাল (২৫), কুমিল্লার মনোহরগঞ্জের বাসিন্দা ও বর্তমানে মতিঝিলের বাসিন্দা মো. শামীম (২৮) এবং নোয়াখালীর সোনাইমুড়ীর বাসিন্দা ও বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী গোলাপবাগ এলাকার বাসিন্দা মো. সাফায়েত হোসেন (২৮)। ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা যশোর সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। উল্লেখ্য, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর গ্রামের মৃত মো. মুসার ছেলে মোবারক হোসেন

ওরফে ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রামসহ বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই শীর্ষ সন্ত্রাসী ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের খবরে চট্টগ্রাম অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামালপুরে ৭ দিনে ৫ মরদেহ উদ্ধার, আতঙ্কে জেলাবাসী নেত্রকোনায় ফসলরক্ষা বাঁধের দুই হাজারের বেশি ব্লক লুটের অভিযোগ, লুটপাটে পিছিয়ে নেই কেউই-দেখারও নেই কেউ আওয়ামী লীগের দোসর আখ্যায় ডেইলি স্টারের সাংবাদিককে পেটালেন ছাত্রদলের নেতাকর্মীরা চকরিয়ায় পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নেপালের ভয়াবহ বন্যা: হিমালয় কেন বারবার এমন দুর্যোগের শিকার হচ্ছে? ২০২৪-এর আগস্ট পরবর্তী বাংলাদেশের মানবিক বিপর্যয়সমূহ ‘জামায়াত-আওয়ামী লীগ একসাথে মাঠে নামছে’, রাশেদের উদ্ভট দাবি নিয়ে নেটিজেনদের হাস্যরস ইউনূসের করা দাসত্বের চুক্তি নিয়ে মুখ খুলছেন শীর্ষ ব্যবসায়ীরা, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ অনিশ্চিত চার গোল করে বড় জয় এনে দিলেন মেসি ১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র মাদক-চাঁদাবাজির বিরোধিতা করায় প্রবাসীর জমি দখল করলেন গাজীপুর বিএনপির সদস্য সচিব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, আনোয়ারায় ১৩৮ জনের নামে মামলা বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ