ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
“রাত ১২টায় পুকুরপাড়ে গেলেই মিলবে ফ্যামিলি কার্ড”: দরিদ্র নারীকে বিএনপি নেতার আশ্বাস
এএফপিকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: পরিণতি জানি, তবুও দেশে ফিরতে চাই, দেশের মানুষ আমাকে ডাকছে
আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে
ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক
আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট
বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য
টাকায় মেলে বিচারকের স্বাক্ষর
দেশের গ্যাস সরবরাহ খাত ১৩ বছরের জন্য মার্কিন কোম্পানির হাতে তুলে দিল সরকার
দেশে তীব্র গ্যাস সংকট চলছে। সংকট দূর করতে মার্কিন কোম্পানির হাতে সরবরাহের দায়িত্ব অর্পণ করলো বিএনপি সরকার। এ নিয়ে চলছে তুমুল সমালোচনা।
জিটুজি (সরকার-টু-সরকার) পদ্ধতিতে মার্কিন প্রতিষ্ঠান গুনভর ইউএসএ এলএলসির কাছ থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
২৮শে জুলাই, মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাবটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে উত্থাপন ও বাস্তবায়ন করবে পেট্রোবাংলা।
বৈঠক সূত্রে জানা গেছে, বর্তমানে জিটুজি ভিত্তিতে কাতার, ওমান, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ৫টি প্রতিষ্ঠানের সঙ্গে মোট ৭টি চুক্তির আওতায় বাংলাদেশ এলএনজি আমদানি
করছে। দেশের বিদ্যমান ও ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণ এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি স্বল্পমেয়াদি চুক্তির আওতায়ও অতিরিক্ত এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। যার সিংহভাগ সরবরাহ করবে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই ব্যবস্থা নিশ্চিত করল বিএনপি সরকার। চুক্তির অংশ হিসেবে গুনভর ইউএসএ এলএলসি ২০২৬ সাল থেকে ২০৩৯ সাল পর্যন্ত ১৩ বছর মেয়াদে প্রতি বছর ছয়টি এলএনজি কার্গো সরবরাহের প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবটি জিটুজি চুক্তির আওতায় প্রক্রিয়াকরণের জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।