স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫

স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫ |
গাইবান্ধার সাদুল্লাপুরে স্ত্রী রিয়া মনি খাতুনকে (২১) তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন হৃদয় মিয়া (২৫) নামে এক যুবক। শুক্রবার (১৮ জুলাই) বিকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের জমিদার বাজারে এ ঘটনা ঘটে। হৃদয় তরফপাহাড়ী গ্রামের আব্দুর রউফ হাই মিয়ার ছেলে এবং রিয়া একই গ্রামের মৃত ময়নুল ইসলামের মেয়ে। স্থানীয়রা জানান, হৃদয় ১১ মাস আগে রিয়া মনিকে বিয়ে করেন। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলতে থাকে। বৃহস্পতিবার উভয়পক্ষের সম্মতিতে এ দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। স্ত্রীকে তালাক দেওয়ার আনন্দে শুক্রবার স্থানীয় জমিদার বাজারে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন হৃদয়। এ সময় গ্রাম্য গান-গীত গেয়ে মহা আয়োজনে হৃদয়কে গোসল করিয়ে তৃপ্তির স্বাদ গ্রহণ করেন

তার স্বজনরা। তখন সেখানে উৎসুক জনতার ঢল নামে। এ বিষয়ে হৃদয় মিয়া বলেন, রিয়া মনিকে বিয়ে করার পর থেকে সংসারে নানান অশান্তি হচ্ছিল। তাকে নিয়ে কখনো প্রশান্তি মেলেনি। অনেক কষ্ট মুখ বুজে সহ্য করার একপর্যায়ে রিয়াকে তালাক দিয়ে মনে অনেকটা স্বস্তি ফিরেছে। এই আনন্দে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছি। সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, বাজারে দুধ দিয়ে গোসল করার ঘটনাটি লোকমুখে শুনেছি। স্থানীয় কাজী ছামছুল আলম জানান, উভয় পক্ষের সম্মতিতে খোলা তালাক হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ