স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে হামজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মে, ২০২৫

স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে হামজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ |
স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী। গত ২৫ মার্চ বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে ঝাঁকড়া চুলের এই মিডফিল্ডারের। শিলংয়ে ভারতের বিপক্ষে সেই ম্যাচ গোলশূন্য ড্র করে বাংলাদেশ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে হামজা এখন ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং ব্রিটিশ-দক্ষিণ এশীয় ফুটবলারদের স্কাউট জোহাইব রশিদের বর্ষসেরা দক্ষিণ এশীয় ফুটবলারের তালিকায় ঠাঁই পেয়েছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। গত কয়েক বছর ধরে ইউরোপের সব স্তরের ফুটবলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ব্রিটিশ-দক্ষিণ এশিয়ান ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ সাজিয়েছেন ডেভ ট্রিহান। সেই একাদশে টানা দুই বছর সেরা মিডফিল্ডার হিসাবে জায়গা করে নিয়েছেন হামজা। এ মৌসুমে শেফিল্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের

সুবাদে বর্ষসেরা একাদশে জায়গা পেলেন তিনি। বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে এই একাদশে আছেন হামজা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু