সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৬

আরও খবর

বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার?

কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার!

অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে?

স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত

“রাজনীতি ভদ্রলোকদের খেলা, স্কাউন্ড্রেলদের নয়” – মাহবুব কামাল

‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি

স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ

সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৬ |
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ২০ জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করেছে জলদস্যুরা। বৃহস্পতিবার রাতে মাহমুদা নদীর মাইটভাঙা খাল, রাজাখালী খাল, চুনকুড়ি নদীর শুবদি খাল, মালঞ্চ নদীর উলুবেড়ে খাল, মাইশার কোলসহ দোবেঁকীর কোস্টগার্ড অফিসসংলগ্ন কলাগাছি খাল থেকে তারা অপহরণের শিকার হন। ভুক্তভোগীদের পালিয়ে আসা সহকর্মীদের ভাষ্য, ‘ডন বাহিনী’ পরিচয় দিয়ে জলদস্যুরা তাদের তুলে নিয়ে যায়। এ জন্য মুক্তিপণ হিসেবে প্রতি জেলের পরিবারের কাছে তারা ৪০ হাজার টাকা দাবি করেছে। ফিরে আসা জেলেরা শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ১২ জনের পরিচয় নিশ্চিত করেছেন। তারা হলেন– সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনকুড়ি গ্রামের সাদেক আক্কাছ, হরিনগরের আবু তাহের, রাজেত আলী, নজরুল গাইন, শুকর আলী, আবুল কালাম,

হরিনগর ধলের আশিকুল, হাফিজুর, ছোট ভেটখালীর আসাদুল, আমজাদ আলী, মীরগাং গ্রামের ইউসুফ আলী ও মৌখালীর মিলন হোসেন। অপর আটজনের পরিচয় জানা যায়নি। নাম প্রকাশ না করার শর্তে ফিরে আসা কয়েকজন জেলে জানিয়েছেন, ৮-৯ দিন আগে কদমতলা স্টেশন অফিস থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে তারা মাছ শিকার করতে সুন্দরবনে যান। প্রতিটি নৌকায় দু-তিনজন জেলে ছিলেন। বৃহস্পতিবার রাতের বিভিন্ন সময়ে প্রতি নৌকা থেকে একজন করে জেলেকে অপহরণ করে নিয়ে যায় সফিকুল-শাহাজানের নেতৃত্বে আটজন জলদস্যু। নিজেদের ‘ডন বাহিনী’ পরিচয় দিয়ে তারা অপহৃত জেলেদের মুক্তির জন্য যোগাযোগ করতে একটি মোবাইল ফোন নম্বর দিয়ে যায়। ওই নম্বরে যোগাযোগ করা হলে জেলেদের মুক্তির জন্য পরিবারের সদস্যদের কাছে

৪০ হাজার করে টাকা দাবি করা হয়েছে। স্থানীয় জেলেরা জানায়, শ্যামনগর উপজেলার মৌখালী ও তদসংলগ্ন আটিরউপর গ্রামের ভেটো সফিকুল-শাহাজান ছয়জন সহযোগীকে নিয়ে এই কাজ করেছে। ভেটো সফিকুল ও শাহাজান অতীতে র‌্যাবের কাছে অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবে প্রায় তিন মাস ধরে আবারও তারা সুন্দরবনে নেমে ‘ডন বাহিনী’ পরিচয়ে দস্যুতা করছে। জেলে ও অপহৃত জেলেদের স্বজনের ভাষ্য, অপহরণের ঘটনাটি পুলিশ বা কোস্টগার্ডকে জানালে জিম্মি জেলেদের জীবনহানির আশঙ্কা রয়েছে। এমনকি তাদের শারীরিক নির্যাতনেরও হুমকি দিয়েছে দস্যুরা। তাই বাধ্য হয়ে তারা জলদস্যুদের সঙ্গে আপস করে মুক্তিপণের অঙ্ক কমিয়ে আনার চেষ্টা করছেন। হরিনগর গ্রামের মহাজন আকরাম হোসেন বলেন, একজন করে অপহরণ করে দস্যুরা

মুক্তিপণের টাকার জন্য নৌকাসহ অন্য জেলেদের ছেড়ে দিয়েছে। জলদস্যুদের সরবরাহ করা নম্বরে কল দেওয়ার পর মাথাপিছু ৪০ হাজার টাকা দাবি করা হচ্ছে। তিন মাসেরও বেশি সময় ধরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের জলদস্যু তৎপরতা রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তার। শুক্রবার বিকেল পর্যন্ত এ বিষয়ে সরাসরি অভিযোগ পাননি বলে জানান শ্যামনগর থানার ওসি মো. খালেদুর রহমান। তিনি খোঁজ নিচ্ছেন। বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন অফিসার মনিরুল ইসলাম বলেন, তার স্টেশন থেকে পাস নিয়ে বনে গিয়ে কিছু জেলে ডাকাতের হাতে জিম্মি হয়েছেন। ফিরে আসা জেলেদের কাছ থেকে এ তথ্য পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জার মো. ফজলুল হকের ভাষ্য, রেঞ্জ

অফিস থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। বনের ভেতরে থাকা টহল ফাঁড়িগুলোকে এ বিষয়ে খোঁজ করতে নির্দেশনা দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম! The International Crimes Tribunal Has Turned into a Machine for Illicit Money অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত বিএনপি ও জামায়াত ভেতরে ভেতরে এক, মাঠে তারা কৃত্রিম দ্বন্দ্ব দেখাচ্ছে।” শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব, জাতীয় পার্টি। “রাজনীতি ভদ্রলোকদের খেলা, স্কাউন্ড্রেলদের নয়” – মাহবুব কামাল ‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: মুক্তিকামী জনতার একচ্ছত্র কমান্ড ও স্বাধীনতার পদধ্বনি রাজারবাগ ও পিলখানা—প্রথম প্রতিরোধের অগ্নিশিখা ও রক্তক্ষয়ী রাত শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে তৈরি সেই পাইপলাইনই এখন বিএনপির ভরসা বাংলাদেশ, তুমি কোথায় যাচ্ছ?: ‘৭১ এর ঘাতক, ২০২৬ এর শহীদ! চুকনগর গণহত্যা ১৯৭১ঃ ৪ ঘন্টায় প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম