সিলেটের বিদায়ঘণ্টা বাজিয়ে প্লে-অফের দৌড়ে রাজশাহীর স্বস্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫

সিলেটের বিদায়ঘণ্টা বাজিয়ে প্লে-অফের দৌড়ে রাজশাহীর স্বস্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ |
লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বস্তির জয় পেয়েছে দুর্বার রাজশাহী। বিপিএলে আজ (সোমবার) দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৫ উইকেটে হারিয়েছে তাসকিন আহমেদের দল। এই জয়ে প্লে-অফের দৌড়ে আরেক ধাপ এগিয়েছে রাজশাহী। লিগ পর্বের ১২ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে দলটি, তাদের অর্জন ১২ পয়েন্ট। আর এক ম্যাচ বাকি থাকতেই বিদায়ঘণ্টা বেজে যাওয়া সিলেট ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ধুঁকছে। মিরপুরের হোম অব ক্রিকেটে এদিন টস হেরে আগে ব্যাট করে সিলেট। তবে শুরু থেকেই দলটির ব্যাটারদের হাতখুলে খেলতে দেননি রাজশাহীর দুই বোলার মৃত্যুঞ্জয় ও মেহেরব। ১৯ রানের মধ্যেই সিলেটের তিন উইকেট শিকার করেন তারা। চতুর্থ উইকেটে জাকির হাসান ও জাকের আলী মিলে

৩৯ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ১২তম ওভারে জাকের আলীকে (১৭) সাব্বির হোসেনের ক্যাচ বানিয়ে এই জুটি ভাঙেন মেহেরব। এরপর জাকির হাসানকেও (২৪) সাজঘরের পথ চেনান এই স্পিনার। নবম উইকেটে পাকিস্তানের আহসান ভাট্টি ও সুমন খানের ৩৬ রানের জুটিতে একশ ছাড়ায় সিলেটের সংগ্রহ। এর মধ্যে ইনিংসের শেষ ওভারে মৃত্যুঞ্জয়ের বলে ফেরার আগে দুই ছক্কায় ২৫ রান করেন আহসান। আর ২ চার ও ১ ছক্কায় ১১ বলে ২০ রান করে অপরাজিত থাকেন সুমন খান। এতে ২০ ওভারে তাদের রান দাঁড়ায় ৯ উইকেটে ১১৭। রাজশাহীর পক্ষে মাত্র ১৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেন মেহেরব, ৩ উইকেট যায় মৃত্যুঞ্জয়ের ঝুলিতে। রান

তাড়া করতে নেমে ২২ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে বিপদে পড়েছিল বরিশাল। তবে পঞ্চম উইকেটে রায়ান বার্লকে নিয়ে ৭৫ রানের জুটি গড়ে সে ধাক্কা সামাল দেন আকবর আলী। দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আকবর আলী (৪২) ফিরলেও বার্ল টিকে থাকেন শেষ পর্যন্ত। ৩৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। সিলেটের বোলার মধ্যে তানজিম হাসান সাকিব স্রেফ ১৭ রান খরচায় তুলে নেন ২ উইকেট। তবে রাজশাহীর জয়ের পথে তা কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু