সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুন, ২০২৫

সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৫ |
মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। দেশটিতে অন্তত ১০টি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বুধবার (২৫ জুন) মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় একের পর এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে লাতাকিয়া প্রদেশের গ্রামীণ এলাকা। স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিরিয়ার লাতাকিয়া প্রদেশের গ্রামীণ এলাকায় অবস্থিত কুরফায়েস গ্রামের কাছে ১০টিরও বেশি শক্তিশালী বিস্ফোরণ সংঘটিত হয়েছে। এই বিস্ফোরণগুলো ক্ষমতাসীন আল জোলানি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিগুলোকে নিশানা করে সংঘটিত হয়েছে। আল মায়াদিন টিভি জানিয়েছে, জোলানি শাসনের তথাকথিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে এই হামলা হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, এই বিস্ফোরণগুলোর তীব্রতা

এতটাই প্রবল ছিল, আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, এলাকাটিতে ১০টিরও বেশি তীব্র বিস্ফোরণ হয়েছে। তবে এসব হামলার পেছনে কে বা কারা রয়েছে বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার