সামান্থার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝে রাজের স্ত্রীর রহস্যঘেরা পোস্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৫

সামান্থার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝে রাজের স্ত্রীর রহস্যঘেরা পোস্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ |
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও ‘সিটাডেল’ খ্যাত পরিচালক রাজ নিদিমোরুর মধ্যে প্রেমের গুঞ্জন বি-টাউনে জোরেশোরে শোনা যাচ্ছে। যদিও এই জুটি এখনো তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের রহস্যময় পোস্টগুলো যেন অনেক কিছুই ইঙ্গিত করছে। এই গুঞ্জনের মাঝেই রাজ নিদিমোরুর স্ত্রী শ্যামলী ডি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও একটি রহস্যময় পোস্ট করেছেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘ভালো কর্ম করো। মানুষকে সাহায্য করো এবং সবার সঙ্গে সুবিচার করো।’ এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং অনেকেই মনে করছেন এটি রাজ ও সামান্থার সম্পর্ককে ইঙ্গিত করছে। সামান্থার সঙ্গে নিজের স্বামীর সর্ম্পের গুঞ্জনের শ্যামলী

ডি এমন আরও একটি পোস্ট করেছিলেন। এতে তিনি লিখেছিলেন, ‘যারা আজ আমাকে ভাবছে, দেখছে, শুনছে, জানছে, বলছে, পড়ছে, লিখছে বা দেখা করছে—সবাইকে আশীর্বাদ ও ভালোবাসা পাঠালাম।’ এই পোস্টগুলো অনলাইনে দ্রুত ভাইরাল হয় এবং নেটিজেনরা ধরে নেন, তিনি স্বামী রাজ ও সামান্থার সম্পর্কের দিকে পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন। সামান্থার সঙ্গে রাজের এ প্রেমের গুঞ্জনে পরিচালকের দাম্পত্য জীবন নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও এখনো নিশ্চিত হওয়া যায়নি যে তিনি এখনো শ্যামলীর সঙ্গে সংসার করছেন কিনা। গুঞ্জন রয়েছে— ২০২২ সালেই রাজ নিদিমোরু ও শ্যামলী ডি আলাদা হয়ে যান; তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সামান্থা ও রাজের সম্পর্কের গুজব ছড়াতে শুরু করে চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে। এদিন

সামান্থা নিজের ইনস্টাগ্রামে ‘ওয়ার্ল্ড পিকলবল লিগ’ ম্যাচের কয়েকটি ছবি শেয়ার করেন। উল্লেখ্য, সামান্থা ‘চেন্নাই সুপার চ্যাম্পস’ নামের একটি পিকলবল দলের মালিক। পোস্ট করা ছবিগুলোর মধ্যে একটিতে রাজ নিদিমোরুর হাত ধরে থাকতে দেখা যায় সামান্থাকে—যা তাদের প্রেমের গুঞ্জনে ঘি ঢেলে দেয়। সম্প্রতি, সামান্থা তার প্রথম প্রযোজিত সিনেমা ‘শুভম’ এর মুক্তি উদযাপন করে আরও কয়েকটি ছবি শেয়ার করেছেন। এতেও রাজের উপস্থিতি ছিল। রাজ নিদিমোরু ‘শোর ইন দ্য সিটি’, ‘গো গোয়া গন’র মতো জনপ্রিয় সিনেমা পরিচালনা করেছেন। এছাড়া ‘দ্য ফ্যামিলি ম্যান’, ‘গানস অ্যান্ড গুলাবস’, ‘ফারজি’র মতো জনপ্রিয় ওয়েব সিরিজ নির্মাণ করে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে আলাদা একটি ঘরানা তৈরি করেছেন। উল্লেখ্য, সামান্থা দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে

আবদ্ধ ছিলেন। ২০২১ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। অন্যদিকে নাগা চৈতন্য ২০২৩ সালের ৪ ডিসেম্বর অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে তেলেগু রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান