জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৬

জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৬ |
জ্বালানি সংকটের প্রভাবে রাজধানী ঢাকার সড়কে যানবাহনের সংখ্যা কমেছে। এর ফলে বায়ুদূষণে কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবে এখনো বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা IQAir-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল অষ্টম। এ সময় শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ১২৭, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। তবে গত বছরের একই সময়ে ঢাকার একিউআই স্কোর গড়ে ১৫০-এর ওপরে ছিল, যা সবার জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে। সে তুলনায় চলতি বছরে দূষণের মাত্রা কিছুটা কমেছে বলে দেখা যাচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, ঈদের পরও রাজধানীর সড়কে ব্যক্তিগত

গাড়ির চাপ বাড়েনি। ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) আসফিকুজ্জামান আকতার বলেন, জ্বালানি সংকটের কারণে অনেকেই ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমিয়ে দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নির্দেশনায় শেয়ার করে গাড়ি ব্যবহারের প্রবণতাও বেড়েছে। আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, এদিন ২০০-এর বেশি একিউআই স্কোর নিয়ে শীর্ষে ছিল মিশরের কায়রো ও দ্বিতীয় অবস্থানে সেনেগালের ডাকার। এছাড়া ১৫০-এর বেশি স্কোর নিয়ে তালিকায় ছিল ভিয়েতনামের হ্যানয়, থাইল্যান্ডের চিয়াং মাই, কম্বোডিয়ার নম পেন এবং চীনের বেইজিং। ১০০ থেকে ১৫০-এর মধ্যে থাকা শহরের তালিকায় ঢাকার পাশাপাশি ছিল সাংহাই, কুয়ালালামপুর, কলকাতা, ইয়াঙ্গুন ও জাকার্তা। বায়ুর মান নির্ধারণে একিউআই স্কোরকে আন্তর্জাতিকভাবে একটি মানদণ্ড হিসেবে ধরা হয়। এই সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত বায়ুর মান ভালো,

৫১ থেকে ১০০ সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত সবার জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ২০০-এর ওপরে গেলে তা খুবই অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, যানবাহন কমার কারণে সাময়িকভাবে বায়ুদূষণ কমলেও দীর্ঘমেয়াদে টেকসই উন্নতির জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক