গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৬

গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৬ |
লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এবার জল, স্থল ও আকাশ থেকে হামলা হয়েছে। এ ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৪০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এ দাবি করেছে। খবর আলজাজিরার। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা গত ২৪ ঘণ্টায় লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনা সাইট ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। লেবাননে জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে ২৪ ঘণ্টায় ৪০ জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে। তারা আরও বলেছে, ইসরায়েলি স্থলবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সেল শনাক্ত করে উচ্ছেদ করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর ইসরায়েলি নৌবাহিনী হিজবুল্লার একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে

নতুন করে হুমকি দিয়েছে ইরানের সেনাবাহিনীর খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ড সদরদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে ওই হুমকি দেওয়া হয়। তাতে বলা হয়, শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে। কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারিও উচ্চারণ করা হয়েছে। ইরানের সেনাবাহিনী বলেছে, আমাদের কৌশলগত সামরিক উৎপাদন এমন সব জায়গায় সচল রয়েছে, যা সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই এবং যেখানে পৌঁছানো আপনাদের পক্ষে কখনোই সম্ভব হবে না। হুমকি দিয়ে তারা বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আত্মসমর্পণ না করা পর্যন্ত হামলা চলবে। আর সেটি স্থায়ী না হলে আরও ভয়াবহ ও ধ্বংসাত্মক হামলা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?