সামরিক অভিযানে গাজায় ৪৩১ ইসরায়েলি সেনা নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৫

সামরিক অভিযানে গাজায় ৪৩১ ইসরায়েলি সেনা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৫ |
ফিলিস্তিনের গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এতে সামরিক অভিযানে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩১ জন। সোমবার (১৫ জুন) দক্ষিণ গাজা উপত্যকায় অভিযানের সময় বিস্ফোরক ডিভাইসের আঘাতে তিনি নিহত হোন। নিহত ওই সেনা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) রিজার্ভ সদস্য ছিলেন। খবর টাইমস অব ইসরায়েলের। সেনাবাহিনী জানিয়েছে নিহত সৈনিকের নাম সিপিটি তাল মোভশোভিৎজ। ২৮ বছর বয়সী এই সেনা রিউতের ৭০৮৬তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন। প্রাথমিক আইডিএফ তদন্ত অনুসারে, একটি ভবনের ভেতরে পুঁতে রাখা বিস্ফোরকের আঘাতে মোভশোভিৎজ নিহত হয়েছেন। সবশেষ এ মৃত্যুর মাধ্যমে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান ও সীমান্তবর্তী এলাকায় সামরিক অভিযানে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩১ জনে দাঁড়িয়েছে। প্রসঙ্গত,

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে আক্রমণ চালানোর পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছিল। গাজায় শাসকগোষ্ঠীর হাতে এখনও ৫৩ জন জিম্মি রয়েছে- এর মধ্যে আইডিএফ নিশ্চিত করেছে যে অন্তত ৩৩ জন মারা গেছেন। তবে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। আর তিনজনের অবস্থা নিয়ে গভীর শঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাঁচ ঘণ্টা লাইন, চার লিটার তেল, আর একটি তথাকথিত “নির্বাচিত” সরকার! সাবেক আইনমন্ত্রী ও প্রবীণ আইনজীবী শফিক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ভেনিসে সমাবেশ অনুষ্ঠিত অপশাসন, ভয় আর মামলার বোঝা—এভাবেই কি ঝরে যাবে একের পর এক প্রাণ? ইউনুস–তারেকের রাজনীতিতে কি মানুষের জীবন এতটাই তুচ্ছ হয়ে গেছে? Attack on Humanitarian Physician Professor Dr. Kamrul Islam by BNP Leader — Has the Country Become a Safe Haven for Thugs? একটি স্বেচ্ছাচারী একপাক্ষিক সংসদ কর্তৃক গণবিরোধী আইন পাশ ও দেশের নৈরাজ্যময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বানঃ প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বেতার ভাষণ। ১১ এপ্রিল, ১৯৭১ ‘ড. ইউনূস ৬টি জেনারেশন ধ্বংস করে দিয়েছেন, আওয়ামী লীগের সমর্থক বাড়ছে’ হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র: মার্কিন সংবাদমাধ্যম প্রথম আলোর আড়ালে হিযবুত তাহরির ও মেজর জিয়ার ঘনিষ্ঠ সহযোগী আরিফ রহমান: নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য ৪৩ দিনেই ব্যাংক থেকে ৪১ হাজার কোটি টাকা ধার ইউনূসের পর বেপরোয়া ঋণ নিচ্ছে নতুন সরকারও ঢাকা বার নির্বাচন ২০২৬: স্বতন্ত্র প্রার্থীদের বাধাদানের তীব্র নিন্দা ‘একতরফা নির্বাচন ঢাকা বারের ইতিহাসে কলঙ্কজনক নজির হয়ে থাকবে’ শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন একতরফা নির্বাচনে ১৫ পদের সব কটিতেই জয়ী বিএনপিপন্থীরা বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি