ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ
২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে
বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না
কোটি টাকা আত্মসাত, ঢাবির জুলাইযোদ্ধা ছাত্রদল নেতা অর্ণবকে বহিষ্কার
এক-এগারো সরকারের সঙ্গে ইউনূস সরকারের যোগসূত্র
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করবে দুদক
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও অন্যদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরে বদলি, পদোন্নতি, জনবল নিয়োগ ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা ঘুস গ্রহণের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। যে কারণে দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন। এর আগে ১
সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, মেয়ে সাফিয়া তাসনিম খান ও ছেলে সাফি মোদ্দাসের খানসহ ১০ জনের দেশত্যাগে দুই মাসের নিষেধাজ্ঞা দেন আদালত।
সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, মেয়ে সাফিয়া তাসনিম খান ও ছেলে সাফি মোদ্দাসের খানসহ ১০ জনের দেশত্যাগে দুই মাসের নিষেধাজ্ঞা দেন আদালত।



