সাবেক সরকারের দুই প্রেস সচিবের নতুন চাকরি: এমজিএইচ গ্রুপের কর্ণধারের দুর্নীতি মামলা প্রত্যাহার নিয়ে প্রশ্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার?

কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার!

অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে?

স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত

“রাজনীতি ভদ্রলোকদের খেলা, স্কাউন্ড্রেলদের নয়” – মাহবুব কামাল

‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি

স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ

সাবেক সরকারের দুই প্রেস সচিবের নতুন চাকরি: এমজিএইচ গ্রুপের কর্ণধারের দুর্নীতি মামলা প্রত্যাহার নিয়ে প্রশ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৬ |
সদ্য বিলুপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের শীর্ষ দুই কর্মকর্তার দ্রুততম সময়ে চাকরিতে যোগদান নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকার বিলুপ্তির মাত্র একদিন পরই সাবেক প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। তাদের এই নতুন ঠিকানা হলো বাজারে আসতে যাওয়া ইংরেজি দৈনিক ‘ডেইলি ওয়াদা’ (Daily Wada)। তবে পত্রিকাটির সম্ভাব্য মালিকানা প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের প্রধান নির্বাহীর একটি দুর্নীতি মামলা সদ্য বিলুপ্ত সরকারের আমলেই প্রত্যাহার হওয়ায় বিষয়টি নিয়ে স্বার্থের সংঘাত ও ‘লেনদেনের’ প্রশ্ন উঠেছে। লেখক ও বিশ্লেষক কবির য়াহমেদ এক নিবন্ধে এই নিয়োগ এবং এমজিএইচ গ্রুপের কর্ণধারের মামলা প্রত্যাহারের যোগসূত্র নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। জানা গেছে,

‘ডেইলি ওয়াদা’ নামের কোনো পত্রিকার অস্তিত্ব এর আগে দেশের মিডিয়া জগতে ছিল না। পত্রিকাটির অর্থায়নে রয়েছে সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপ। এই গ্রুপের গ্লোবাল সিইও আনিস আহমেদ গোর্কি একজন বাংলাদেশি ব্যবসায়ী। বাংলাদেশেও তাদের নানাবিধ ব্যবসা রয়েছে। গণমাধ্যমে ব্যবসায়ীদের বিনিয়োগ নতুন কিছু না হলেও, এখানে বিতর্কের কেন্দ্রবিন্দু অন্য জায়গায়। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সদ্য বিলুপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই এমজিএইচ গ্রুপের সিইও আনিস আহমেদ গোর্কির বিরুদ্ধে থাকা শত কোটি টাকার একটি দুর্নীতি মামলা প্রত্যাহার করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৮ ডিসেম্বর ১৩৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আনিস আহমেদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল।

দীর্ঘ তদন্ত শেষে ২০২৪ সালের ২৫ মার্চ দুদক তার বিরুদ্ধে চার্জশিট দাখিলেরও অনুমোদন দেয়। সে সময় দুদক জানিয়েছিল, ১৩৬ কোটি টাকার মধ্যে ১১৮ কোটি ৮০ লাখ টাকার আয়ের গ্রহণযোগ্য উৎস পাওয়া গেলেও বাকি ১৭ কোটি ২২ লাখ ৭০ হাজার ৭৭৯ টাকার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। তবে আশ্চর্যজনকভাবে, অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের ১৫ অক্টোবর সরকার আনিস আহমেদের বিরুদ্ধে দায়ের করা এই মামলাটি প্রত্যাহার করে নেয়। সে সময় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন মামলা প্রত্যাহারের আদেশ দেন। তখন বলা হয়, মামলাটি চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত তথ্য-প্রমাণ অভিযুক্তের বিরুদ্ধে পাওয়া যায়নি। কবির য়াহমেদ তার নিবন্ধে প্রশ্ন তুলেছেন, "আনিস আহমেদ

গোর্কির বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির মামলা প্রত্যাহার করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। এই মামলা প্রত্যাহার প্রক্রিয়া কি বিধিসম্মত ছিল? এর সঙ্গে কি তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত ছিল?" তিনি আরও উল্লেখ করেন, সরকারের বিলুপ্তির সঙ্গে সঙ্গেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের কর্মকর্তারা যখন সেই একই ব্যবসায়ীর মালিকানাধীন সংবাদপত্রে মোটা বেতনে কাজ শুরু করেন, তখন এই মামলা প্রত্যাহারের পেছনে কোনো ‘লেনদেন’ বা স্বার্থের সংঘাত ছিল কি না—সেই প্রশ্ন ওঠা অত্যন্ত স্বাভাবিক। সংশ্লিষ্টদের মতে, সদ্য বিলুপ্ত সরকারের প্রভাবশালী পদে থাকা ব্যক্তিরা সরকারি দায়িত্ব ছাড়ার পরপরই এমন একটি প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন, যেই প্রতিষ্ঠানটি তাদের মেয়াদকালেই বড় ধরনের আইনি সুবিধা পেয়েছে। এটি প্রশাসনিক স্বচ্ছতা ও নৈতিকতার বড়

ধরনের লঙ্ঘন হতে পারে। এমজিএইচ গ্রুপের সিইও আনিস আহমেদ গোর্কির দুর্নীতি মামলা প্রত্যাহারে কোনো অনিয়ম হয়েছিল কি না এবং তাতে সদ্য বিলুপ্ত সরকারের কারা জড়িত ছিলেন—তা জরুরি ভিত্তিতে তদন্তের দাবি জানিয়েছেন বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম! The International Crimes Tribunal Has Turned into a Machine for Illicit Money অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত বিএনপি ও জামায়াত ভেতরে ভেতরে এক, মাঠে তারা কৃত্রিম দ্বন্দ্ব দেখাচ্ছে।” শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব, জাতীয় পার্টি। “রাজনীতি ভদ্রলোকদের খেলা, স্কাউন্ড্রেলদের নয়” – মাহবুব কামাল ‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: মুক্তিকামী জনতার একচ্ছত্র কমান্ড ও স্বাধীনতার পদধ্বনি রাজারবাগ ও পিলখানা—প্রথম প্রতিরোধের অগ্নিশিখা ও রক্তক্ষয়ী রাত শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে তৈরি সেই পাইপলাইনই এখন বিএনপির ভরসা বাংলাদেশ, তুমি কোথায় যাচ্ছ?: ‘৭১ এর ঘাতক, ২০২৬ এর শহীদ! চুকনগর গণহত্যা ১৯৭১ঃ ৪ ঘন্টায় প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম