সাবেক রাষ্ট্রপতিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মে, ২০২৫

সাবেক রাষ্ট্রপতিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ |
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে ক্ষুব্ধ একদল শিক্ষার্থী অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক এই রাষ্ট্রপতিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। এ সময় উপদেষ্টা দিনাজপুরের বিরল থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান, সাবেক রাষ্ট্রপতি কীভাবে দেশ ছেড়েছেন? জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে তিনিও মর্মাহত। এ ঘটনা তাঁর অগোচরে ঘটেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় জড়িত ও সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে। ইতিমধ্যে জড়িত ব্যক্তিদের বরখাস্ত করার নির্দেশ দেওয়া

হয়েছে। তিনি বলেন, আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি করে দেওয়া হয়েছে। তাঁকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল বুধবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক সূত্র প্রথম আলোকে এ কথা নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম