সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের সঙ্গে শাকিব খানের চুক্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের সঙ্গে শাকিব খানের চুক্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫ |
মনপুরা, বিশ্বসুন্দরী, হাওয়া সহ আরও বেশ কিছু নান্দনিক ও ব্যবসাসফল চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের সঙ্গে মেগাস্টার শাকিব খানের চুক্তি সম্পন্ন হয়েছে। সোমবার (৬ অক্টোবর) প্রতিষ্ঠানটির সঙ্গে দুটি চলচ্চিত্রের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড নির্মিত প্রতিটি চলচ্চিত্রই রাষ্ট্রীয় সম্মাননাসহ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। প্রতিষ্ঠানটির সঙ্গে নতুন এই যাত্রা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন শাকিব খান। তিনি বলেন, আমরা দেশের বাইরে দেখি, শীর্ষস্থানীয় উদ্যোক্তারা মূলধারার চলচ্চিত্রে বিনিয়োগ করে একটি ইন্ডাস্ট্রিকে বেগবান করতে প্রতিনিয়ত সাহায্য করছে। দেশের সংস্কৃতির প্রতি ভীষণ অনুরাগী শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী ও তার প্রতিষ্ঠান সেক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রির

জন্য আশীর্বাদ স্বরূপ। তার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করছি, তাদের মত করে অন্যান্য প্রতিষ্ঠানও চলচ্চিত্রের স্বার্থে এগিয়ে আসবে, আমাদের এই ইন্ডাস্ট্রি নিয়ে ভাববে। মেগাস্টার শাকিব খানের সঙ্গে চুক্তি প্রসঙ্গে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন, শাকিব খান নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় একটি নাম। ২৬ বছরের বেশি সময় ধরে শুধুমাত্র চলচ্চিত্র নিয়েই তিনি ভেবেছেন, সময় দিয়েছেন। সেজন্য তাকে সাধুবাদ জানাই। তার সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের যাত্রা ইন্ডাস্ট্রির জন্য নতুন দ্বার উন্মোচন করবে বলে আমার বিশ্বাস। প্রতিষ্ঠানটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু। জানা গেছে, শাকিব খান এরই মধ্যে সান মিউজিক অ্যান্ড মোশন

পিকচার্স লিমিটেডের প্রথম সিনেমার শুটিং শুরু করেছেন। ‘সোলজার’ শিরোনামের এই চলচ্চিত্রটি নির্মাণ করছেন পরিচালক সাকিব ফাহাদ। দেশপ্রেমকে উপজীব্য করে সংবেদনশীল এই সিনেমা কাহিনীর অভিনবত্ব, আধুনিক নির্মাণ ও বিশাল আয়োজনের মাধ্যমে দর্শকদের নতুন কিছু উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করছে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের সঙ্গে মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় সিনেমার নাম ও বিস্তারিত তথ্য শিগগিরই প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ দেশের পর এবার অস্ট্রেলিয়ায় ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার তরমুজের বীজ খেয়ে ফেললে কী হতে পারে? ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার রুদ্ধ হতে পারে আরেকটি আন্তর্জাতিক বাণিজ্য পথ দুই পাকিস্তানি ক্রিকেটারের কাদা ছোড়াছুড়ি, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া ইরানি হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞের প্রাণহানির শঙ্কা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে যেসব অঞ্চলে সক্রিয় থাকবে ‘বিজলী’ শিক্ষকদের জন্য সুখবর লরি থেকে ২০০০ লিটার পেট্রল ও ডিজেল উধাও, জেলা-জরিমানা নেত্রকোনায় মজুত করা ৩৫০০ লিটার পেট্রল জব্দ গাড়ির উলটো দিকে বসলেই বমি? জেনে নিন কারণ ও প্রতিকার গ্রেফতার এড়াতে লাফ দিয়ে ডোবায় আসামি, ৫ ঘণ্টা পর উদ্ধার