সানাই: মিডিয়া ছেড়ে দেওয়ায় আমার বরকত বেড়েছে, এখন প্রচুর টাকা জমছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫

সানাই: মিডিয়া ছেড়ে দেওয়ায় আমার বরকত বেড়েছে, এখন প্রচুর টাকা জমছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫ |
মিডিয়া ছেড়ে দেওয়ার কারণে বরকত বেড়েছে বলে জানালেন আলোচিত মডেল সানাই মাহবুব। তিনি জানালেন, আগে প্রচুর টাকা আয় করলেও রাখতে পারতেন না। কিন্তু এখন প্রচুর আয় না করলেও প্রচুর টাকা জমে যায়। যা দিয়ে তিনি ঢাকায় জমি ও ফ্ল্যাট কিনতে পারবেন। সানাই বললেন, বরকত কী জিনিস, তা আমি হাড়ে-হাড্ডিতে টের পেয়েছি মিডিয়া ছাড়ার পর। বিশ্বাস করবেন কিনা জানি না, মিডিয়ায় অ্যাক্টিভ থাকা অবস্থায় মাসে ৬/৭ লাখ টাকা নিম্নে ইনকাম থাকত মিউজিক ভিডিও, নিজের ইউটিউব কন্টেন্ট, ফেসবুক সব মিলিয়ে। কিন্তু আমি সেখান থেকে এক টাকাও জমাতে পারিনি। এমনভাবে আমার সব টাকা খরচ হয়ে যেত যে বলার বাইরে। তিনি বলেন, তখন আমার হাত খরচ, পার্লার

ও জিমে কোনো কোনো মাসে ৫ লাখ টাকা খরচ হতো। এক পয়সাও জমাতে পারিনি, কিন্তু সব ছেড়ে যখন আমি কসমেটিকসের বিজনেস ও কর্পোরেট জব শুরু করলাম, প্রথমে অনেক কম আয় হতো। এটাই স্বাভাবিক, একটা জিনিসকে দাঁড় করাতে সময় লাগে। কিন্তু মাত্র এক থেকে দেড় বছরের মাথায় আল্লাহ পাকের অশেষ রহমতে একটু ভালো অবস্থানে এসেছি। তিনি জানালেন, তার এখন অনেক আয়। নিজের স্বাচ্ছন্দ্যের জন্য যা খুশি কিনতে পারেন। বলেন, I can Buy Any luxury হুম আলহামদুলিল্লাহ আমি চাইলে এখন নিজে নিজে ১৫০০ থেকে ৩০০০ স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট কিনতে পারি, মানে কাস্টমাইজ করে হলেও পারব। আমি চাইলে ঢাকায় ২-৩ বিঘা জমি কিনতে পারি।

কারণ ওই যে বরকত! হ্যাঁ, সব হালাল ইনকামে বরকত আছে। আল্লাহর রহমত আছে। আলোচিত এই মডেল বলেন, আল্লাহ এভাবেই চুপি চুপি সাহায্য করেন, এটাই বরকত। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমি যদি এখন ৩/৪ কোটি টাকার ফ্ল্যাট একা একাই কিনতে পারি, তাহলে অবশ্যই ওমরাহ করার পর ১০/১৫ কোটি টাকার ফ্ল্যাটও কিনতে পারব ইনশাআল্লাহ। এটাই বরকত। সানাই বলেন, যারা অগোচরেও হারাম উপার্জন করছেন যেমন, সুদ খাচ্ছেন বা এরকম কিছু করছেন, তারা ছেড়ে দেন গুমরাহীর জীবন। ছেড়ে দেন হারাম ইনকাম। দেখেন আল্লাহ আপনার দুই হাত সম্পদে ভর্তি করে দেবে। আমি কোনো আল্লাহর ওলি কিংবা হাফেজা না, কিন্তু প্রতিনিয়ত আমি নিজেকে শুধরানোর চেষ্টায় নিয়োজিত আল্লাহর এক

গুনাহগার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ দেশের পর এবার অস্ট্রেলিয়ায় ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার তরমুজের বীজ খেয়ে ফেললে কী হতে পারে? ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার রুদ্ধ হতে পারে আরেকটি আন্তর্জাতিক বাণিজ্য পথ দুই পাকিস্তানি ক্রিকেটারের কাদা ছোড়াছুড়ি, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া ইরানি হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞের প্রাণহানির শঙ্কা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে যেসব অঞ্চলে সক্রিয় থাকবে ‘বিজলী’ শিক্ষকদের জন্য সুখবর লরি থেকে ২০০০ লিটার পেট্রল ও ডিজেল উধাও, জেলা-জরিমানা নেত্রকোনায় মজুত করা ৩৫০০ লিটার পেট্রল জব্দ গাড়ির উলটো দিকে বসলেই বমি? জেনে নিন কারণ ও প্রতিকার গ্রেফতার এড়াতে লাফ দিয়ে ডোবায় আসামি, ৫ ঘণ্টা পর উদ্ধার