সাকিব বাদে বিপিএল কি লবণ ছাড়া তরকারি? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫

সাকিব বাদে বিপিএল কি লবণ ছাড়া তরকারি?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ |
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে চিটাগং কিংসের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। তবে আপাতত ‘স্বেচ্ছা নির্বাসনে’ থাকা এই ক্রিকেটারের জন্য তা সম্ভব হয়নি। দেশের মাটিতে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টে প্রথমবারের মতো নেই তর্কসাপেক্ষে দেশের ক্রিকেটের সবচেয়ে পরিচিত মুখ। বিপিএলে কেন নেই সাকিব? কারণটা কমবেশি সবার জানা। গত ৫ আগস্টে শুধু দেশের রাজনৈতিক পটপরিবর্তনই হয়নি, সাকিব আল হাসানের জীবনও ওলটপালট হয়ে গেছে। গত বছরের শুরুতে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করেছিলেন, সেই দলের সরকার পড়ে যাওয়ার পর পালিয়ে বেড়াচ্ছেন নেতাকর্মীরা, এমন পরিস্থিতিতে সাকিব ‘নিরাপদ’ থাকেন কীভাবে! গত অক্টোবরে দেশের মাটিতে এসে খেলতে চেয়েছিলেন ক্যারিয়ারের শেষ টেস্ট। কিন্তু ‘নিরাপত্তা শঙ্কায়’

শেষ পর্যন্ত আর দেশে পা রাখা হয়নি তার। একই কারণে বিপিএলেও ব্রাত্য সাকিব। নিজেদের সাকিবভক্ত দাবি করা একদল কিশোর-যুবক সেই অক্টোবরই মিরপুরে ব্যানার-ফেস্টুন হাতে দাঁড়িয়েছিলেন, যেন তাদের প্রিয় ক্রিকেটারের দেশের জার্সিতে খেলার পথে সব প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়। এবার বিপিএলকে কেন্দ্র করে ফের সরব হয়েছে সাকিবভক্তরা। শুক্রবার (৩ জানুয়ারি) হোম অব ক্রিকেটে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচের আগে শেরে বাংলার দক্ষিণ-পূর্ব দিকে ৪ থেকে ৫ নম্বর গেটের মাঝখানে কিছু ছোট ফেস্টুন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সাকিবভক্তরা দেয়ালে সেই ফেস্টুন টানিয়ে নীরবেই প্রিয় তারকার জন্য আক্ষেপ করেছেন। সেই ফেস্টুনে লেখা ছিল, ‘সাকিব ছাড়া বিপিএল যেন লবণ ছাড়া তরকারি।’ আসলেই কি সাকিব বাদে

বিপিএল স্বাদ-বর্ণহীন? মাঠের ক্রিকেট অবশ্য অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। নানান অব্যবস্থাপনার মধ্যেও মাঠের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ পাওয়া যাচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম রসদ চার-ছক্কার মার আর রানের ফুলঝুরিও একেবারে কম ছোটেনি আসরের প্রথম কয়েক ম্যাচে। তবে তরকারি (পড়ুন বিপিএল) সুস্বাদু হয়েছে কিনা, দিনশেষে এই প্রশ্নের উত্তর দেবেন সাধারণ ক্রিকেট অনুরাগীরাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু কুষ্টিয়া যুবলীগের কমিটি বিলুপ্ত, নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন এনসিপি নেতা তাহসিন: চীনের দুঃখ হোয়াংহো, জামায়াতের দুঃখ আমির হামজা ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত