সহজ উপায়ে চোখের কালো দাগ দূর করুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫

সহজ উপায়ে চোখের কালো দাগ দূর করুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ডিসেম্বর, ২০২৫ |
অতিরিক্ত ক্লান্তি, রাত জাগা, অবসাদের কারণে চোখের নিচে কালো দাগ পড়ে। মাত্রাতিরিক্ত স্ক্রিনটাইমের কারণেও চোখে বিরূপ প্রভাব পড়ে। আবার ঘুমের অভাবেও ত্বক ফ্যাকাশে ও নিস্তেজ হয়ে যায়, চোখের নিচে ফোলা ভাব তৈরি হয়। এতে পুরো চেহারা ম্লান ও প্রাণহীন লাগে। এজন্য সঠিক জীবনযাপন ও খাদ্যাভ্যাসের রুটিন অনুসরণ করতে হবে। পাশাপাশি সঠিক উপায়ে চোখের নিচের কালো দাগ দূর করতে হবে। যেভাবে চোখের নিচের কালো দাগ দূর করবেন- ঠান্ডা সেঁক: ঠান্ডা টি ব্যাগ, শসা বা বরফ একটি কাপড়ে মুড়ে চোখের ওপর কিছুক্ষণ রাখুন। এটি ফোলাভাব কমাতে এবং কালো দাগ দূর করতে সাহায্য করবে। ভিটামিন ই: চোখের কালো দাগ দূর করতে ভিটামিন ই ক্যাপসুল, তেল বা

ক্রিম ব্যবহার করতে পারেন। নারকেল তেল: ঘুমানোর আগে নারকেল তেল দিয়ে আলতোভাবে মালিশ করলে ফোলাভাব কমে এবং ত্বক পুষ্টি পায়। অ্যালোভেরা জেল: চোখের নিচের কালো দাগ দূর করতে অ্যালোভেরা জেল লাগাতে পারেন। সরাসরি গাছের পাতা থেকে জেল সংগ্রহ করে লাগাতে পারেন। আবার বাজারের কেনা জেলও লাগাতে পারেন। পর্যাপ্ত ঘুম জরুরি: ঘুমের অভাবে চোখের নিচে কালো দাগ পড়ে। এ কারণে পর্যাপ্ত ঘুম প্রয়োজন। প্রতিদিন ৭-৯ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন। প্রচুর পানি পান: পানি কম পান করলে শরীরে নানা সমস্যা দেখা দেয়। দিনে অন্তত ৮ গ্লাস পানি পান করলে শরীর হাইড্রেট থাকবে। ভিটামিন কে সমৃদ্ধ খাবার: ভিটামিন কে রক্ত সঞ্চালন উন্নতি করতে সাহায্য করে। পাশাপাশি ডার্ক সার্কেল

কমাতেও সাহায্য করে। তাই খাদ্য তালিকায় ভিটামিন কে সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাকসবজি, পালং শাক, বাঁধাকপি ও ব্রোকলি ইত্যাদি রাখুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ