মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৬

মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৬ |
ইংরেজি বিখ্যাত কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের মঞ্চ নাটক এবং টেলিভিশনের ‘গেম অব থ্রোনস’ ও ‘দিস টাউন’-এ অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি অর্জন করা আইরিশ অভিনেতা মাইকেল প্যাট্রিক মারা গেছেন। তিনি ৭ এপ্রিল নর্দার্ন আয়ারল্যান্ডের একটি হসপিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। অভিনেতার স্ত্রী নাওমি শিহান সোশ্যাল মিডিয়ায় জানান, ১০ দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল মাইকেলকে। হাসপাতালের টিম অসাধারণ যত্ন নিয়েছিল, এবং মৃত্যুর সময় পরিবার ও বন্ধুরা পাশেই ছিলেন। তিনি লিখেছেন, মাইকেল প্যাট্রিকের জীবন প্রতিটি মুহূর্তে অনুপ্রেরণার উৎস ছিল এবং তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ক্লিভল্যান্ড ক্লিনিকের বরাতে জানা গেছে, মাইকেল মোটর নিউরন ডিজিজ (MND)-এ আক্রান্ত ছিলেন।

এটি একটি ক্রমবর্ধমান স্নায়বিক রোগ, যা ধীরে ধীরে শরীরের মোটর নিউরনগুলোকে নষ্ট করে দেয়। ফলে নড়াচড়া, কথা বলা, খাওয়া ও শ্বাস-প্রশ্বাসের মতো কার্যক্রমে প্রভাব পড়ে। এমএনডির বর্তমানে কোনো প্রতিকার নেই। মাইকেল প্যাট্রিক ক্যামব্রিজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর লন্ডনের স্বনামধন্য রয়্যাল শেক্সপিয়র কোম্পানি-তে অভিনয় করেন। তার উল্লেখযোগ্য নাটকগুলো হল ‘মেজার ফর মেজার’ এবং ‘দ্য টেমিং অব দ্য শ্রু’। এমএনডি শনাক্ত হওয়ার পরও তিনি হুইলচেয়ার ব্যবহার করেও মঞ্চাভিনয় চালিয়ে যান। ২০২৪ সালে বেলফাস্টের লিরিক থিয়েটারে ‘রিচার্ড থ্রি’-তে নাম ভূমিকায় অভিনয় করেন। এছাড়া টেলিভিশনে ‘গেম অব থ্রোনস’-এর ষষ্ঠ সিজনে একজন ওয়াইল্ডলিং চরিত্রে এবং বিবিসির ‘দিস টাউন’ ও ‘ব্লু লাইটস’ সিরিজে অভিনয় করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডেঙ্গু জ্বরে যে লক্ষণগুলো মোটেও অবহেলা করা যাবে না শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা বলছেন বিএনপির সিনিয়র নেতারা রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি ২৫ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা