দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৬

দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৬ |
২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে নতুন করে দুই ম্যাচের সূচি ঠিক করেছে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। তার আগে ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে লড়বে আর্জেন্টিনা। ইউরোপীয় দেশটিকে বেছে নেওয়ার মাধ্যমে স্কালোনির দল প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে মহাদেশটির কোনো দলের মুখোমুখি না হওয়ার নজির থেকে রক্ষা পাবে। গতকাল (বৃহস্পতিবার) আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন মেসি-আলভারেজদের আসন্ন দুটি ম্যাচের সূচি প্রকাশ করেছে। ৬ জুন হন্ডুরাসের বিপক্ষে তাদের ম্যাচটি হবে টেক্সাসের এজিস কাইল ফিল্ডে। কলেজ স্টেশনের ওই মাঠে দর্শক ধারণক্ষমতা ১ লাখ ২ হাজার। তিনদিন পর আলাবামার অবার্ন জর্ডান-হারে স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা-আইসল্যান্ড। সর্বশেষ মার্চ

উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যার মাধ্যমে বিশ্বকাপের আগে তারা স্বদেশি সমর্থকদের কাছ থেকে বিদায় নিলো। বুয়েন্স আয়ার্সে হওয়া প্রথম ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতলেও শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন না কোচ স্কালোনি। একইসঙ্গে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় নিজের হতাশা লুকাননি গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তবে দু’দিন পর জাম্বিয়ার বিপক্ষে সেই হতাশা ঝেড়ে ৫-০ ব্যবধানের বড় জয় পায় আলবিসেলেস্তেরা। এদিকে, বিশ্বকাপের আগে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে খেলে প্রস্তুতি সারায় তোপের মুখে পড়েন আর্জেন্টিনার কোচ স্কালোনি। তার সংবাদ সম্মেলনে হুট করে ঢুকে এক ফুটবলভক্ত বিশ্বকাপে শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে বলে সতর্ক করে দেন। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টের আগে দুর্বল

প্রতিপক্ষের সঙ্গে খেলে কী লাভ, সেই প্রশ্ন ভক্ত-সমর্থকদের মনে আগে থেকেই ছিল। সেই প্রশ্নের উত্তর দেননি স্কালোনি। তবে তিনি নিশ্চিত করেছেন, শেষ দুটি ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দল সাজাতে যাচ্ছেন তিনি। মে মাসে চূড়ান্ত করা হবে বিশ্বকাপের দল। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে আলজেরিয়ার বিপক্ষে ১৬ জুন। এরপর ২২ ও ২৭ জুন তাদের খেলা যথাক্রমে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)