আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৬

আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৬ |
ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য আলোচনাকে ঘিরে উত্তেজনা বাড়ছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য ইরানের একটি প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে। ফার্স নিউজ এজেন্সির বরাতে তিনি বলেন, যেকোনো চুক্তির আগে কিছু শর্ত রয়েছে এবং তার মধ্যে অন্যতম হলো লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করা। খাতিবজাদেহ আরও বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় লেবাননকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে তিনি উল্লেখ করেন, “আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বর্তমানে লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতির আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লেবাননকেও যুদ্ধবিরতির অংশ হিসেবে উল্লেখ করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অস্বীকার করেছেন। এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, প্রয়োজন

হলে যেকোনো স্থানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালানো হবে। বিশ্লেষকদের মতে, লেবাননে চলমান এই হামলা সম্ভাব্য যুদ্ধবিরতিকে ভেস্তে দেওয়ার বড় ঝুঁকি তৈরি করছে। সূত্র: আল–জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?