সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ মার্চ, ২০২৬

সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মার্চ, ২০২৬ |
সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ সদস্য হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত তিনজনকে ফাঁসি দিয়েছে ইরান। বৃহস্পতিবার দেশটির বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। জানুয়ারির ৮ ও ৯ তারিখে তা সহিংস আকার ধারণ করে। ইরানের বিচার বিভাগের ওয়েবসাইটে জানানো হয়, জানুয়ারি মাসের ওই অস্থিরতার সময় হত্যাকাণ্ডে জড়িত থাকা এবং বিদেশি শক্তির পক্ষে কাজ করার অভিযোগে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা বৃহস্পতিবার কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ‘মাহারেবেহ’—অর্থাৎ সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো গুরুতর অপরাধ প্রমাণিত হয়েছে বলেও দাবি করা হয়। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী,

অভিযুক্তরা অন্তত দুইজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য হত্যায় জড়িত ছিলেন। সরকার এই সহিংস ঘটনাগুলোকে ‘বিদেশি প্ররোচনায় সৃষ্ট দাঙ্গা’ হিসেবে উল্লেখ করেছে। তবে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্নমত রয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সময়ের সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠনগুলোর দাবি, নিহতের সংখ্যা সাত হাজারেরও বেশি হতে পারে, যাদের বড় অংশই বিক্ষোভকারী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার