সম্রাট জাহাঙ্গীর : রূপান্তরের বাদশাহী-৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ November, ২০২৪

সম্রাট জাহাঙ্গীর : রূপান্তরের বাদশাহী-৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ November, ২০২৪ |
সম্রাট জাহাঙ্গীরের ছিলো প্রভাবশালী ব্যক্তিত্ব। বহুশাস্ত্রে জ্ঞান ও আগ্রহ ছিলো তার। প্রজ্ঞাবান, দয়ালু ও বুদ্ধিমান শাসক হিসেবে তাকে চিহ্নিত করেছে ইতিহাস। ক্ষমতা লাভ করেই জনকল্যাণী পদক্ষেপ গ্রহণ করে তিনি প্রজাতুষ্টি নিশ্চিত করেন। কৌশলে তিনি ছিলেন প্রাজ্ঞ। যাঁরা তাকে সিংহাসন লাভে সহায়তা করেছিলেন তিনি তাঁদের পদোন্নতি প্রদান করেন। যারা তাঁর বিরোধিতা করেছিলেন তাদেরও তিনি উদারতা ও ক্ষমা প্রদর্শন করেন। জাহাঙ্গীর পদে পদে পিতাকে অনুসরণ করেননি। আকবরের যে আইনগুলো প্রজাদের জন্য কল্যাণী সাব্যস্ত হয়নি, তিনি তা বাতিল করেন। দয়া ও উদারতার উপর নির্ভরশীল ‘দস্তর-উল-আমল’ নামে ১২টি আইন প্রণয়ন করেন। একজন সাধারণ প্রজাও সরাসরি সম্রাটের বিচারপ্রার্থী হতে পারতেন। একজন কৃষক বিচার চাইতে পারতেন

রাষ্ট্রের যে কোনো কর্তার বিরুদ্ধে। ধনী ও গরিব সকলেই যেন সরাসরি সম্রাটের কাছে বিচারপ্রার্থী হতে পারে সেজন্য ঘণ্টাযুক্ত সোনার শিকল ছড়িয়ে দেওয়া হয় রাজপ্রসাদ থেকে যমুনা নদী অবধি। এমন ঘণ্টার সংখ্যা ছিলো ষাটটি। অনেকগুলো শিকল থাকতো ঘণ্টায়। কোনো বিচারপ্রার্থী কোনো শিকলে টান দিলে এক সাথে ষাটটি ঘণ্টায় সাইরেন বেজে উঠতো। আওয়াজে কেঁপে উঠতো চারপাশ, রাজপ্রসাদ। সম্রাট যেখানেই থাকুন না কেন, বার্তা পৌঁছে যেতো তার কাছে। সম্রাট যখন রাজধানীর বাইরে থাকতেন, তখনও দ্রæত বিচারের জন্য বিশেষ বিচারক নিয়োজিত ছিলেন। প্রত্যেক বিচার প্রার্থীর অভিযোগ শোনা হতো এবং ন্যায়বিচার নিশ্চিত করতে জোর দেওয়া হতো। প্রজাদের প্রতি এমনি দয়া ও মহানুভবতা সত্তে¡ও সম্রাটের চরিত্রে কিছু

বৈপরীত্যের সংমিশ্রণ পরিলক্ষিত হয়। তাঁর চরিত্রে দয়া-দাক্ষিণ্য ও কোমলতার পাশাপাশি শত্রæ দমনে ও অপরাধীর শাস্তি বিধানে কঠোরতার তীব্রতাও লক্ষ্যণীয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং