২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ July, ২০২৬

২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ July, ২০২৬ |
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানের পিতা মো. রবি উল্লাহর মৃত্যু এবং ছেলের প্যারোলে মুক্তি না পাওয়ার ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। সিলেট মহানগরের কোতোয়ালি থানার জি.আর. মামলা নং ৩৭০/২৪-এ সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন সজিবুর রহমান। গত ৭ই জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার চর ধুকুন্দি গ্রামের নিজ বাড়িতে তার বাবা মো. রবি উল্লাহ মারা যান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ৮ই জুলাই বিকেল ৪টায় তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হওয়ার কথা। পিতার জানাজা, দাফন এবং পারিবারিক ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশগ্রহণের সুযোগ চেয়ে সজিবুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম কাওসার আহমেদ জেলা

প্রশাসকের কাছে প্যারোলে সাময়িক মুক্তির আবেদন করেন। আবেদনে মানবিক দিক বিবেচনা করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় শর্তে সাময়িক মুক্তির ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু ওই আবেদনের পরও সজিবুর রহমানকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। ফলে তিনি বাবার শেষ বিদায়ে উপস্থিত থাকতে পারেননি। প্রায় ২১ মাস কারাগারে থাকার পর সম্প্রতি একটি মামলায় সজিবুর রহমান জামিন পান। কিন্তু জেল থেকে মুক্ত হওয়ার আগেই আরেকটি মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়। পরিবারের ভাষ্য, ছেলের মুক্তি না হওয়ার খবর শুনেই রবি উল্লাহ অসুস্থ হয়ে পড়েন এবং পরে স্ট্রোক করে মারা যান। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৪শে সেপ্টেম্বর রাতে নরসিংদীর রায়পুরা এলাকা থেকে র‌্যাব-৯ ও র‌্যাব-১১-এর

যৌথ অভিযানে সজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় নাশকতার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছিল। সজিবুর রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৩–১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ২০শে মার্চ তিনি শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। এদিকে মানবিক কারণে একজন বন্দিকে পিতার জানাজা ও দাফনে অংশগ্রহণের জন্য প্যারোলে মুক্তির আবেদন নাকচ হওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে জেলা প্রশাসন বা কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা