চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ July, ২০২৬

চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ July, ২০২৬ |
রংপুরের পীরগঞ্জে চাঁদা দাবি করে তা না পেয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। ঘটনার শিকার আমিনুল ইসলাম নিরাপত্তা চেয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, পীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনুল ইসলাম ক্রয়সূত্রে একটি জমির মালিক হয়ে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ করছিলেন। এই কাজ চলাকালে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন শানেরহাট ইউনিয়নের ছোট পাহাড়পুর গ্রামের বাসিন্দা ও জামায়াতে ইসলামীর ৮ নম্বর ওয়ার্ড সদস্য বাতেন মিয়া। ভুক্তভোগী জানান, গত সোমবার সকালে বাতেন মিয়াসহ জামায়াত-শিবিরের আরও ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে নির্মাণস্থলে হাজির হন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে

অভিযুক্তরা আমিনুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন। এ প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, ‘বৈধভাবে সম্পত্তির মালিক হয়ে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণ করছিলাম। দলীয় প্রভাব খাটিয়ে হত্যার হুমকি দিয়ে জামায়াত নেতা বাতেন মিয়া আমার নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’ স্থানীয় বাসিন্দা সীমা বেগম, রবিউল মিয়া ও রিপন মিয়াসহ একাধিক ব্যক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বাতেন মিয়া মুঠোফোনে বলেন, ‘আমার যা করণীয়, তা-ই করব, সেটা আপনাকে জানাব না।’ রাজনৈতিক পরিচয় নিশ্চিত হতে চাইলে বাতেন মিয়া প্রথমে বিষয়টি অস্বীকার করতে চাইলেও পরে প্রতিবেদক তার পরিচয় জানেন বলে জানালে কথা ঘোরানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি

জামায়াতে ইসলামীর কর্মী পরিচয় ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, ভাই-বোনের জমি-সংক্রান্ত বিরোধ মেটাতে তারা সালিশে গিয়েছিলেন, যেখানে আমিনুলের সঙ্গে বাগ্‌বিতণ্ডার জেরে তিনিও উত্তেজিত হয়ে ওঠেন। তবে বর্তমানে নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়টি স্বীকার করেন তিনি। উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘বিষয়টি নজরে এলে খতিয়ে দেখা হবে।’ পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ