রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুলাই, ২০২৬

রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৬ |
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতাকর্মী আলোচিত বৃদ্ধা বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম (৭০) আর নেই। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে মেথিকান্দা রেলস্টেশনেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত শনিবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত স্টেশনে তাঁর কক্ষে ঢুকে হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করে। দীর্ঘদিনের সঞ্চিত টাকা লুট করে নেয়। হামলার সময় তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়। এতে তাঁর মুখমণ্ডল, চোখের নিচে রক্তাক্ত জমাট ক্ষত, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ফুলে যাওয়া জখমের চিহ্ন দেখা যায়। ঘটনার পর তাঁকে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং উপজেলা প্রশাসন, পুলিশ ও বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন তাঁর পাশে দাঁড়ায়। কিন্তু শেষ পর্যন্ত মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫

মিনিটে তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। জানা গেছে, প্রায় ২৫ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে মেথিকান্দা রেলস্টেশনে এসে আর ফিরে যাননি বুবি বেগম। স্টেশনটিই হয়ে ওঠে তাঁর স্থায়ী ঠিকানা। কোনো বেতন-ভাতা ছাড়াই দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্ম, শৌচাগার ও স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেন তিনি। মানবিক কারণে স্টেশন কর্তৃপক্ষ তাঁকে একটি পরিত্যক্ত কক্ষে থাকার ব্যবস্থা করে দেয়। যাত্রী ও স্থানীয় মানুষের দেওয়া সামান্য সহায়তায় চলত তাঁর জীবন। মেথিকান্দা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার শামিম বলেন, ‘ওই দিন

রাতে দুর্বৃত্তরা মেরে তাঁর দীর্ঘদিনের সঞ্চিত টাকা নিয়ে যায়। বাক্‌প্রতিবন্ধী হওয়ায় কথা বলতে না পারলেও ইশারায় তিনি বোঝানোর চেষ্টা করেছেন। বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে অবগত করি। উনারা গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, ওই বৃদ্ধা মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’