সনিক টিউনার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫

সনিক টিউনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫ |
তথ্যপ্রযুক্তি বিষয়ভিত্তিক সোশ্যাল নেটওয়ার্ক ও কমিউনিটি টেকটিউনস নিজস্ব অগ্রযাত্রার ২১ বছর পূর্তিতে কনটেন্টের মানোন্নয়ন ও নেটওয়ার্ক সম্প্রসারণের নতুন লক্ষ্য ঘোষণা করেছে। নতুন কন্ট্রিবিউটর পজিশন টেকটিউনস সনিক টিউনার। এই প্রোগ্রামের অধীনে প্রযুক্তিপ্রেমীরা এখন টিউন বা আর্টিকেল না লিখেও কাজ ও আয় করার সুযোগ পাবেন। পরিভাষা অনুযায়ী টেকটিউনস সদস্যকে বলা হয় টেকটিউনার বা টিউনার। এদের তৈরি কনটেন্টকে বলা হয় টিউন; কনটেন্ট পাঠককে বলা হয় টিউন রিডার আর দর্শনার্থীকে বলা হয় টিউজিটর। জানানো হয়, টেকটিউনস সনিক টিউনার পজিশনটি সম্পূর্ণ রিমোট বা ওয়ার্ক ফ্রম অ্যানিহোয়্যার মডেলে ডিজাইন করা হয়েছে। বিশ্বের যে কোনো জায়গা থেকে টিউনার হিসেবে কাজ করার সুযোগ রয়েছে। এটি মূলত এমন পজিশন, যেখানে কন্ট্রিবিউটরের প্রধান

কাজ হবে টেকটিউনসের লিখিত টিউটোরিয়াল ও রিভিউ টিউনকে ভিজ্যুয়ালি সমৃদ্ধ করা। নির্বাচিত সনিক টিউনারদের কোনো কনটেন্ট লিখতে হবে না; বরং অ্যাসাইন করা টিউনের বিষয়বস্তু অনুযায়ী প্রাসঙ্গিক স্ক্রিনশট, ছবি ও থাম্বনেইল যুক্ত করে পাঠকের কাছে সহজবোধ্য ও আকর্ষণীয় করে তোলাই হবে প্রধান দায়িত্ব। কর্তৃপক্ষ বলছে, দুই দশক ধরে টেকটিউনস বাংলাভাষী প্রযুক্তিপ্রেমীর জন্য তথ্যসম্ভার হিসেবে কাজ করছে। এই কমিউনিটিকে গতিশীল করতে ও টিউনের মান বৈশ্বিক পর্যায়ে রাখতে নতুন প্রোগ্রাম ঘোষণা করেছি। যারা প্রযুক্তি ভালোবাসেন, কিন্তু লেখালেখিতে অভ্যস্ত নন, তাদের জন্য এটি ক্যারিয়ার গড়ার চমৎকার সুযোগ। কাজের জন্য অফিসে আসার কোনো বাধ্যবাধকতা নেই। শিক্ষার্থীরা তাদের পড়াশোনার সঙ্গে বা চাকরিজীবীরা তাদের অবসর সময়ে নিজের ঘরে

বসে বা পছন্দের যে কোনো জায়গা থেকে স্বাধীনভাবে কাজ করতে পারবেন। নিজের দক্ষতা কাজে লাগিয়ে স্মার্ট ক্যারিয়ার গড়ার সুযোগ করে দেবে এই প্ল্যাটফর্ম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু