শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪

শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৪ |
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে মামলাটি করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি এসএম জাহাঙ্গীর হোসাইন। ২০১৫ সালের ১৯ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনি প্রচারণার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলাটি করা হয়। এতে শেখ হাসিনাসহ ৮২ জনকে আসামি করা হয়েছে। এছাড়া ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান। এ বিষয়ে বাদী এসএম জাহাঙ্গীর হোসাইন সাংবাদিকদের বলেন, ‘বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে আমরা কোনো ন্যায়বিচার পাইনি। দেশনেত্রী খালেদা

জিয়াকে হত্যার উদ্দেশে তার ওপর হামলা করা হয়েছিল। আমাদের নেত্রীর গাড়িবহরে হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’ মামলাটি রাজনৈতিক প্রতিহিংসামূলক কিনা জানতে চাইলে জাহাঙ্গীর বলেন, সেসময় দেশনেত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছিল সেটি আপনারা সবাই জানেন। বিভিন্ন পত্র-পত্রিকা ও ফুটেজ দেখে আমরা আসামিদের চিহ্নিত করেছি। কোনো নিরপরাধ ব্যক্তিকে আমরা আসামি করিনি। জাহাঙ্গীর আরও বলেন, যেহেতু ঢাকা-১৮ আসনে আমি বিএনপির মনোনীত সংসদ-সদস্য প্রার্থী ছিলাম তাই নিজের দায়বদ্ধতা থেকেই মামলাটি করেছি। এদিকে ২০১৮ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানাকে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট কোর্ট। এই মামলায় নায়ক রিয়াজ ও জায়েদ খানকেও আসামি

করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত