শেখের বেটি একটা পদ্মা সেতু বানিয়ে ৭৮ সেতুর টাকা পাচার করেছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫

শেখের বেটি একটা পদ্মা সেতু বানিয়ে ৭৮ সেতুর টাকা পাচার করেছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫ |
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘শেখের বেটি হাসিনা ধুমধাম করিয়া একটা পদ্মা সেতু বানেয়া ৭৮ টা সেতুর বানার টাকা তার লোকজনসহ বিদাশোত পাচার করছে। সে টাকা গুলা যদি দেশোত থাকিল হয় তা হইলে হামার বাড়ির পাশোত মানাষ নদীত এবং দেশের ছোট ছোট নদীত মেলাগুলা সেতু বানা যাইতো। কিন্ত উন্নয়নের নামে পদ্মা সেতু বানার নামে টাকা মারি দিয়া বিদাশোত পাচার করছে’। বৃহস্পতিবার নিজ এলাকা কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আঞ্চলিক ভাষায় এ কথা বলেন তিনি। এ সময় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পার হয়ে গেছে কিন্তু দেশের মানুষ ভালো নাই, তারা অনেক

কষ্টে আছে। দেশের বিচার বিভাগ স্বাধীন নাই। জজ, বিচারোকরা স্বাধীনভাবে বিচার করতে পারেনা, এজন্য নতুন আইন করা লাগবে। আগের যে সংবিধান আছে তাতে হাসিনার মত স্বৈরাচার, ফ্যাসিবাদী জুলুম বাজ হবে। তাই আমরা একটা নতুন সংবিধান চাই। সেখানে যেই ক্ষমতায় থাকুক হাসিনার মত স্বৈরাচার, ফ্যাসিবাদী ও জুলুমবাজ যেন হতে না পারে তা উল্লেখ থাকতে হবে। নতুন সংবিধানে যেন জবাবদিহিতার বিষয় থাকে। তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও কাউনিয়ার টেপা মধুপুর ইউনিয়নের তিস্তা পারে ইকোনমিক জোন প্রতিষ্ঠায় তিনি প্রচেষ্ঠা চালাবেন। কেউ যদি ৮ শতক জমি দিতে পারেন তাহলে তিনি সরকারের কাছ থেকে বরাদ্দ এনে কমিউনিটি ক্লিনিক করে দেওয়ার

প্রচেষ্ঠা চালাবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির জেলা সংগঠক আলমগীর হোসেন, আরিফ হোসেন, রেজওয়ান হোসেন, সুমন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কাউনিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আজম, কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, নাগরিক কমিটির কাউনিয়ার সংগঠক শামীম হোসেন, শিপন আহমেদ হিমু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাউনিয়ার সমন্বয়ক শরিফুল ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার