শীতে লবঙ্গ চা খাওয়ার উপকারিতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৫

শীতে লবঙ্গ চা খাওয়ার উপকারিতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২৫ |
শীত শুরুর সাথে সাথেই অনেকের সর্দি-কাশির সমস্যা বাড়ে। চিকিৎসকরা বলছেন, শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোই সর্দি-কাশি এড়ানোর প্রথম শর্ত। আর তা সম্ভব হয় সঠিক খাবার খেলে। বিশেষজ্ঞদের মতে, এমন কিছু খাবার আছে যা শীতকালীন সময়ে খাদ্যতালিকায় রাখলে শরীর গরম থাকে, ভাইরাসের সংক্রমণও অনেকাংশে কমে যায়। এসব খাবার শরীরের ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ করে। সেই সঙ্গে তৈরি প্রাকৃতিকভাবে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু খাবারের নাম- আদা : আদায় থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গলা ব্যথা কমায়, ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করে। সকালে চা-তে বা গরম পানিতে আদা মিশিয়ে খেলে দ্রুত উপকার পাবেন। মধু : শীতে মহৌষধের মতো কাজ করে মধু। গলার জ্বালা কমানোর

সঙ্গে মধু শরীরে উষ্ণতা বাড়ায়, দীর্ঘস্থায়ী কাশিও সারায়। রসুন; শরীরের ন্যাচারাল অ্যান্টিবায়োটিক। নিয়মিত রসুন খেলে শরীরে জিঙ্ক ও এলিসিনের মাত্রা বাড়ে, যা সংক্রমণ প্রতিরোধে বিশেষ ভূমিকা নেয়। চিকিৎসকেরা আরও বলছেন, শীতে লেবু, কমলা, আমলকি, বাতাবি লেবু; এই সব ভিটামিন সি-সমৃদ্ধ ফল খাওয়া খুব জরুরি। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরকে ঠান্ডার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। হলুদ দুধও খেতে পারেন । হলুদে থাকা কারকুমিন প্রদাহ কমায়। রাতের বেলা গরম দুধে হলুদ মিশিয়ে খেলে সর্দি-কাশি দূরে থাকে। হালকা স্যুপ, গরম পানি, গাজর-বিট-টমেটোর মতো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সবজিও শীতে প্রতিদিনের ডায়েটে জরুরি। শীতে কমবেশি সবার মধ্যেই কম পানি খাওয়ার প্রবণতা থাকে। শরীরে পানিশূন্য হলে সর্দি-কাশির ঝুঁকি

বাড়ে। তাই নিয়মিত গরম পানি পান করুন। সঙ্গে ধুলো-বাতাস এড়িয়ে চলা, পর্যাপ্ত ঘুম আর নিয়মিত ব্যায়াম করুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ