শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫

শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা, রাতে সেখানেই অবস্থান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫ |
হাইকোর্টের মাজারগেটে অবস্থান ছেড়ে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে ফিরে গেলেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। রাতে সেখানেই অবস্থান করবেন বলে জানিয়েছেন তারা। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে রওনা হন শিক্ষকরা। এরই মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের’ সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। আগামীকাল দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন এই শিক্ষক নেতা। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, আজ রাতে আমরা শহীদ মিনারে ফিরে গিয়ে রাত যাপন করব এবং আগামীকাল দুপুর ১২টার আগে প্রজ্ঞাপন না এলে ঠিক ১২টায় শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করব। এই সিদ্ধান্ত অপরিবর্তনীয়। এদিন

বিকেল ৪টার পর থেকে মাজারগেটের সামনে অবস্থান নেন শিক্ষক-কর্মচারীরা। শুরুতেই শহীদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’ শুরু করেন তারা। তবে হাইকোর্টের মাজারগেটের কাছে আসতেই তাদের আটকে দেয় পুলিশ। এরপর এখানেই অবস্থান নেন তারা। শিক্ষকদের তিন দফা দাবি হলো- মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না