চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬

চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৬ |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভুয়া শিক্ষার্থী পরিচয়ে প্রবেশের চেষ্টা করার সময় একজনকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীরা। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাকে আটক করা হয়। জানা যায়, আটক ব্যক্তি ক্যাম্পাসে নিজেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী পরিচয় দিয়ে আসছিলেন। তিনি নিজেকে এএফ রহমান হলের শিক্ষার্থী হিসেবে আইডি কার্ড প্রদর্শন করেন। অথচ ইংরেজি বিভাগ কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত এবং সোহরাওয়ার্দী হলের অধীন হওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হলে নিরাপত্তা প্রহরীরা তাকে আটক করে। আটক ব্যক্তির নাম মো. উমর ফারুক (১৭)। তার পিতা নুরুন্নবী বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় মুদি ব্যবসা করেন। উমর ফারুক পার্শ্ববর্তী জোবরা

এলাকার বাসিন্দা এবং জোবরা পশ্চিমপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। আটকের পর জিজ্ঞাসাবাদে উমর ফারুক অভিযোগ স্বীকার করে বলেন, বন্ধুদের প্ররোচনায় আমি এ কাজ করেছি। মূলত বিশ্ববিদ্যালয়ের ভেতরে মোটরসাইকেল নিয়ে প্রবেশের সুবিধার জন্যই আইডি কার্ডটি বানিয়েছিলাম। নিরাপত্তা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার আবদুল মান্নান জানান, বহিরাগতদের ব্যাপারে আমরা সবসময়ই কঠোর অবস্থানে আছি। মূল ফটক দিয়ে মোটরসাইকেল নিয়ে প্রবেশের সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। সে নিজেকে শিক্ষার্থী পরিচয় দিয়ে আইডি কার্ড দেখালে সেটি যাচাই করে আমরা বুঝতে পারি এটি ভুয়া। পরে তাকে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে

আমাদের কড়াকড়ির কারণে মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য সে এই পথ অবলম্বন করেছে। পরে আমরা তার বাবাকে ডেকেছি। ভবিষ্যতে এমন অপরাধের সঙ্গে আর জড়াবে না বলে একটা মুচলেকা নিয়ে তার বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাঁর মোটরসাইকেলটি এখনও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে হেফাজতে আছে। এ বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি মাসেও দুই ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট