রোহিতের অনুরোধে কোচকে ফেরাল ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫

রোহিতের অনুরোধে কোচকে ফেরাল ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ |
মাস খানেক আগেই ভারতীয় দলের কোচিং প্যানেল থেকে বরখাস্ত করা হয়েছিল টি দিলীপকে। তবে এবার আবারো তাকে ফিল্ডিং কোচ হিসাবে নিয়োগ দিলো বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোহিত শর্মার অনুরোধেই নাকি গৌতম গম্ভীর দিলীপকে দলে ফিরিয়েছেন। বোর্ড ইতোমধ্যেই দিলীপকে ফিল্ডিং কোচ হিসাবে পুনর্নিয়োগ করেছে। আপাতত এক বছরের চুক্তি করা হয়েছে। তবে বোর্ডের চাওয়া ছিল বিদেশি ফিল্ডিং কোচ। কিন্তু পছন্দমতো কাউকে পাওয়া যায়নি বলে দিলীপকে ফেরানো হয়েছে। বিসিসিআইয়ের এক সূত্র এ প্রসঙ্গে বলেছে, 'আমরা এক বছরের জন্য দিলীপকে নিয়োগ করেছি। তিনি দলের সঙ্গে ইংল্যান্ডে যাবেন।' রাহুল দ্রাবিড়ের সময়ে ফিল্ডিং কোচ হিসাবে যথেষ্ট গুরুত্ব ছিল দিলীপের। গম্ভীরের

সঙ্গে বছরখানেক কাজ করেছেন। মে মাস পর্যন্ত চুক্তি থাকলেও অস্ট্রেলিয়া সিরিজের পরেই তাকে ছাঁটাই করা হয়। অভিষেক নায়ার এবং কিছু সাপোর্ট স্টাফও ছাঁটাই হন। শোনা গিয়েছিল, রোহিতের পছন্দের কোচ হওয়ার কারণে দিলীপ এবং অভিষেককে চাকরি হারাতে হয়েছে। অভিষেক কেকেআরে ফিরে গেলেও দিলীপ কোথাও যোগ দেননি। এখন শোনা যাচ্ছে, টেস্ট থেকে অবসর নেওয়ার পরে রোহিত নিজে থেকেই বোর্ড এবং গম্ভীরকে অনুরোধ করেছিলেন দিলীপকে ফিরিয়ে আনার জন্য। বোর্ডের কর্তাদের সঙ্গে গম্ভীরের আলোচনার পর দিলীপকে ফেরানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু