রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৬

রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৬ |
ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন এমপি হাসনাত আব্দুল্লাহর আগমন যেন একটা বড় ধাক্কা! না, সংসদের মর্যাদা বাড়ানোর জন্য নয়—বরং সংসদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ বানিয়ে দেওয়ার জন্য। সংসদের দ্বিতীয় অধিবেশনেই পয়েন্ট অব অর্ডার উঠাতে দাঁড়িয়ে গেলেন হাসনাত। হাসনাত পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখতে চেয়েছিলেন, কিন্তু স্পিকার তাকে অনুমতি দেননি। এ নিয়ে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্পিকার তাকে বোঝান যে পয়েন্ট অব অর্ডার কখন ও কীভাবে উত্থাপন করতে হয়!” কিন্তু হাসনাতের কানে কি ঢোকে? তিনি তো ভাবছেন এটা রাজু ভাস্কর্যের সামনে মাইক হাতে স্লোগান দেওয়ার মতো! এরইমধ্যে এই ভিডিও ভাইরাল হয়েছে। হাসনাতের নির্বুদ্ধিতার আরেক উদাহরণ ছিল তারপর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভাষণের দিন। হাসনাত গর্জে

উঠলেন, “ফ্যাসিস্টের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতির ভাষণ শোনা গাদ্দারি!” ওয়াক আউট করলেন, বিরোধী দলের সাথে মিলে কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন। সংসদ থেকে বেরোনোর সময় নাহিদ ইসলামরা ধরে নিয়ে গেলেন যেন রাজুতে মিছিল শুরু হয়ে গেছে! শপথ গ্রহণের দিন? সেই বিখ্যাত ১০ নম্বর জার্সি পরে হাজির! সংসদের মর্যাদা? কী সেটা? হাসনাতের কাছে তো সংসদ মানে রাজপথের এক্সটেনশন। জুলাই দাঙ্গার জার্সি এখন সংসদের ইউনিফর্ম! আর সবচেয়ে মজার ব্যাপার—৫ আগস্টের পর সংসদ ভবনে ভাঙচুর, সম্প্রতি আবার মবের চেষ্টা—এসবের সাথে হাসনাতের স্টাইল একদম মিলে যায়। কোনো ইস্যু হলেই তার একটাই ডাক ছিল, “সবাই রাজুতে আয়!” হাসনাত এখনও রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মনে করছেন, আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্যের পাদদেশ!

সর্বোচ্চ আইন প্রণয়নকারী ও নীতি-নির্ধারণী জনপ্রতিনিধিত্বমূলক এই সংস্থাকে প্রতিবাদের মঞ্চ বানিয়ে ফেলেছেন তিনি। হাসনাত আব্দুল্লাহ সংসদে এসেছেন রাজনীতি করতে নয়, রাজু ভাস্কর্যের স্টাইলে ‘প্রতিবাদ’ করতে! এবারের সংসদ ‘ইনসাফের সংসদ’ হবে বলেছিলেন—কিন্তু দেখা যাচ্ছে, এটা আসলে ‘রাজু-সংসদ’! নির্বোধ না হলে কি এমন চিন্তা করা যায়?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না