রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধ করে আগুন দেয়ার হুমকি এনসিপি নেতাদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫

রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধ করে আগুন দেয়ার হুমকি এনসিপি নেতাদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৫ |
রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা সাংবাদিকদের তালাবদ্ধ করে আগুন দেয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার বিকেলে রাজশাহী নগরীতে পর্যটন মোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগ ওঠা ওই দুই নেতার মধ্যে একজনের নাম শোয়েব বলে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, গত শনিবার (২৯ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১১৪ সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটির আহ্বায়ক করা হয় সাইফুল ইসলামকে। এরপর থেকে সাইফুল ইসলামকে আওয়ামী দোসর আখ্যা দিয়ে আন্দোলন করে আসছিল গুটি কয়েক এনসিপি নেতাকর্মী। এ অবস্থায় সোমবার বিকেলে জেলার নবগঠিত কমিটি পর্যটন মোটেলের ভেতর একটি কক্ষে সংবাদ সম্মেলনের

আয়োজন করে। সংবাদ সংম্মেলনে আহ্বায়ক সাইফুল ইসলাম বক্তব্য দেয়ার একপর্যায়ে উগ্র মেজাজে ওই কক্ষে হাজির হন দুজন এনসিপি কর্মী। তারা উপস্থিত সাংবাদিকদের দ্রুত লাইভ সম্প্রচার বন্ধ, ক্যামেরা ও অন্যান্য যন্ত্রপাতি গুছিয়ে কক্ষ ত্যাগ করার নির্দেশ দিতে থাকেন। না গেলে দরজায় তালা মেরে বন্ধ করে ভেতরে আগুন দেয়ারও হুমকি দেন। এসময় সাংবাদিকরা প্রতিবাদ করেন। তারা একত্রিত হয়ে হুমকিদাতা দুজনকে পর্যটন মোটেলের বাইরে বেরিয়ে যেতে বলেন। দীর্ঘ সময় এনসিপি নেতাকর্মীদের সঙ্গে সংবাদকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় চলতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। সংবাদকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ঘটনায় জড়িত জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব শোয়েব

আহমেদ ও মুখ্য সংগঠক মেহেদী হাসান ফারাবির বিচার দাবি করেছেন। এ ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত এনসিপির সকল কার্যক্রমে মিডিয়া কভারেজ দেয়া থেকে আপাতত তারা বিরত থাকবেন বলেও জানান। সন্ধ্যায় সংবাদকর্মীরা পর্যটন মোটেল এলাকা ছেড়ে এলেও সেখানেই অবস্থান নিয়ে বসেছিল এনসিপি নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক