রাজধানীতে দুষ্কৃতকারীদের চক্রান্ত নির্মূলে প্রস্তুত পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৪
     ৬:২২ পূর্বাহ্ণ

রাজধানীতে দুষ্কৃতকারীদের চক্রান্ত নির্মূলে প্রস্তুত পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৪ | ৬:২২ 154 ভিউ
রাজধানীতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের কঠোর হস্তে দমন করতে প্রস্তুত পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর ভেঙ্গে পড়া ঢাকা মহানগর পুলিশ গত তিন মাসের মধ্যে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেয়া এবং নিষিদ্ধ রাজনৈতিক দলসহ যে কোন ধরনের অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম। নগরবাসীর নিরাপত্তায় পুলিশ ও র‌্যাব নিজেদের মধ্যে সমন্বয় করে দায়িত্ব পালন করছে। পুলিশ ও র‌্যাবকে সব ধরনের সহযোগিতায় মাঠে রয়েছে সেনাবাহিনী। ফলে দুষ্কৃতকারীদের যে কোন চক্রান্ত নির্মূল করতে প্রস্তুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে নিষিদ্ধ রাজনৈতিক দল বা দুষ্কৃতিকারীরা রাজধানীতে আইন-শৃঙ্খলা অবনতি করা এবং সাধারণ মানুষের জানমালের হুমকির কারণ হয় এমন কর্মসূচি দেয়ার চেষ্টা করছে বলে বিভিন্ন

সূত্রে জানা গেছে। ডিএমপির একাধিক সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো: মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ইসরাইল হাওলাদার সার্বক্ষণিকভাবে ডিএমপির মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। নগরবাসীর জানমালের নিরাপত্তা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা বাস্তবায়নে এসব কর্মকর্তারা নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ফলে খুব অল্প সময়ের মধ্যে নগরবাসী পুলিশের কাক্সিক্ষত সেবা পেতে শুরু করেছে এবং দ্রুত সময়ের মধ্যে ডিএমপির পুলিশের মধ্যে কাজের গতি ফিরে এসেছে বলে একাধিক সূত্র জানিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বলেন,

আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল। তাদের কোনো কর্মসূচি করতে দেয়া হবে না। তাদের কর্মসূচি আইন-শৃঙ্খলা বাহিনী পূর্ণশক্তি দিয়ে মোকাবিলা করবে। এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে বিক্ষোভ করার কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে কেউ সমাবেশ, মিছিল করার চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণশক্তি দিয়ে মোকাবিলা করবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গে কোনো প্রচেষ্টাকে বরদাশত করবে না। ডিএমপি সূত্রে জানা গেছে, সম্প্রতি সময়ে রাজধানীতে হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ যে সব সন্ত্রাসীমূলক ঘটনা ঘটছে প্রতিটি ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির পাশাপাশি র‌্যাবের বিভিন্ন ইউনিট রাজধানীর অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের বিরুদ্ধে আইনের

কঠোর প্রয়োগ করতে রাত-দিন কাজ করে যাচ্ছে। একই সাথে সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বক্ষণিক পাশে থেকে সহযোগিতা করায় দ্রুত সময়ের মধ্যে পুলিশ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অপরাধীদের কঠোর হস্তে দমন করছে। দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় হুমকির কারণ হয় এমন কর্মসূচি কঠোরভাবে দমন করতে প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেন, রাজধানীসহ সারাদেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তায় র‌্যাব রাত-দিন কাজ করে যাচ্ছে। কোনো নিষিদ্ধ সংগঠন কোনো কর্মসূচি দিলে র‌্যাব পূর্ণশক্তি দিয়ে তা মোকাবিলা করবে। এছাড়া জনগণের নিরাপত্তায় হুমকির কারণ হয় এমন কোনো সমাবেশ বা কর্মসূচি যারাই করবে বা করার

চেষ্টা করবে তাদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না। র‌্যাব সারাদেশে পূর্ণ শক্তি ও সাধারণ মানুষের সহযোগিতায় দুষ্কৃৃতিকারীদের মোকাবিলা করে আসছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে বলে অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান মন্তব্য করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল খোলা টয়লেটের পাশে চলছে সেমাই উৎপাদন আবারও কিউবায় ভেনেজুয়েলার তেল বিক্রির অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র চীনে বসন্ত উৎসবের ৯ দিনের আয় ৫৭৫ কোটি ইউয়ান অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার ফের ভূমিকম্পে কাঁপল দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন তজুমদ্দিনে কীর্তনে গিয়ে প্রতিবন্ধী নারী গণধর্ষণের শিকার: সংখ্যালঘুদের জন্য আতঙ্কের নতুন নাম Blood on the Streets, Benefits at the Top বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩ জামিন পেলেও মুক্তি পাবেন না আওয়ামী লীগের নেতারা: ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখাতে রাজশাহী রেঞ্জ পুলিশের কড়া নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা! সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ