যুবদল নেতা বললেন, রাস্তায় আ.লীগকে দেখলে পিটিয়ে মারবেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪

যুবদল নেতা বললেন, রাস্তায় আ.লীগকে দেখলে পিটিয়ে মারবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪ |
কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের রাস্তায় দেখলে পিটিয়ে মেরে ফেলার নির্দেশনা দিয়ে বক্তব্য দিয়েছেন স্থানীয় যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক। তিনি কুষ্টিয়ার মিরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের ভাগনে। ১ মিনিট ২ সেকেন্ডর ওই ভিডিও রফিকুল নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোষ্ট করেছেন। এর পর ফেসবুকে ভাইরাল হয়। পাঁচদিন আগে দেওয়া বক্তব্যটি আজ মঙ্গলবার সাড়ে ১১টার দিকেও রফিকুলের আইডিতে দেখা গেছে। ভিডিওতে নেতা-কর্মীদের উদ্দেশে রফিকুলকে বলতে শোনা যায়, ‘যদি কখনও কোনো আওয়ামী লীগকে দেখেন রাস্তায় পিটিয়ে মারবেন। ওই .. বাচ্চারা আমাদের রাস্তায় বের হতে দেইনি, বাজারে যেতে দেইনি। আমাদের বাজার পর্যন্ত করতে দেইনি।

এতো জঘন্য রাজনীতি করে তাঁরা।’ যুবদল নেতা রফিকুল আরও বলেন, ‘বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের কাউকে তিনজন এক সঙ্গে বসতে দেওয়া হয়নি। বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, আমাদের নামে গায়েবি ও নাশকতা মামলা দেওয়া হয়েছে। আমরা সবাই অনেক কষ্ট করেছি। তাই আপনাদের অনুরোধ করে বলব, আপনারা দলের ভেতর কোনো গ্রুপিং করবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন।’ খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার রাতে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা বাজারে স্থানীয় বিএনপি অফিসের উদ্বোধন অনুষ্ঠানের বক্তৃতায় নেতা-কর্মীদের এমন নির্দেশনা দেন রফিকুল ইসলাম। তিনি যখন বক্তব্য দেন তখন তার সামনে নেতা-কর্মীরা বসা ছিলেন। বক্তব্যের সময় অনেকে হাতে তালি দেন। সেই সভায় দেওয়া তাঁর

বক্তব্যের ভিডিও তিনি নিজেই ফেসবুকে পোষ্ট করেছেন। এমন বক্তৃতার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে যুবদল নেতা রফিকুল ইসলাম বলেন, ‘গত ১৫ থেকে ১৬ বছর আমরা নির্যাতনের শিকার হয়েছি। সবার নামে মামলা দেওয়া হয়েছে। বাড়িতে থাকতে পারিনি। ঘুমাতে দেয়নি। ব্যবসা প্রতিষ্ঠানে বসতে দেয়নি। নির্যাতনের শেষ নেই। সেই কষ্টের জায়গা থেকে আবেগে এই কথা (পিটিয়ে মারা) বলেছি। আবার এইটুকু না বললেও হয় না, বলতে হয়। নেতা-কর্মীদের ধরে রাখতে গেলে বলতে হয়।’ তবে এ বিষয়ে জানতে চাইলে মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক বলেন, ‘বিএনপি এই ধরনের বক্তব্যকে সমর্থন করে না। আমাদের এমন কোনো নির্দেশনাও নেই। এটার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোক্তা অধিকার দিবসে ক্যাবের প্রতিবাদ: পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন কঠিন করে তুলেছে যশোর-২ আসনে পরাজয়: বিএনপিতে প্রকাশ্য কোন্দল, পাল্টাপাল্টি অভিযোগ জ্বালানি সংকটে রাঙামাটির কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর আগের বছরের বৃত্তি পরীক্ষা: পুরোনো সিলেবাসে নতুন চাপ, বিপাকে ৫ লাখ শিক্ষার্থী উদারপন্থা থেকে সরে ধর্মীয় নেতাদের আইনশৃঙ্খলা কমিটিতে অন্তর্ভুক্তি প্রধানমন্ত্রী তারেকের সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩