যমুনা ফিউচার পার্কে কেনাকাটায় স্বস্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫

যমুনা ফিউচার পার্কে কেনাকাটায় স্বস্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫ |
স্বস্তির কেনাকাটা চলছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে। দেশি-বিদেশি সব ব্র্যান্ডের পছন্দের পোশাক কিনে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। অল্প সময়ের মধ্যে পরিবারের সদস্যদের পছন্দের পোশাক পেয়ে খুশি তারা। শপিংমলে কেনাকাটা করে অনেকেই জিতে নিয়েছেন ফ্রিজ, টিভিসহ আকর্ষণীয় নানা পুরস্কার। ক্রেতাদের এসব পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্র“প। সোমবার যমুনা ফিউচার পার্ক ঘুরে দেখা যায়, অধিকাংশ ক্রেতাই সপরিবারে আসছেন ঈদের কেনাকাটা করতে। বিভিন্ন শপে ঘুরে পছন্দের পোশাক সংগ্রহ করছেন তারা। তাদের বেশি নজর ছিল পোশাকের দোকানগুলোতে। বাহারি ধরনের পোশাক পেয়ে খুশি আগতরা। শেষ মুহূর্তে ক্রেতাদের উপস্থিতি ও ভালো কেনাবেচা হওয়ায় খুশি বিক্রেতারাও। রাজধানীর উত্তরা থেকে

যমুনা ফিউচার পার্ক শপিংমলে এসেছিলেন শামিমা পারভীন। স্বামী-সন্তান নিয়ে অল্প সময়ের মধ্যেই ঈদের কেনাকাটা শেষ করেন। তিনি বলেন, দুই ছেলের পছন্দের পোশাক কিনতে রাজধানীর কয়েকটি শপিংমলে ঘুরেছি। কিন্তু সেগুলোতে পছন্দের পোশাক মিলাতে পারিনি। তাই আজ এসেছিলাম যমুনা ফিউচার পার্কে। অল্প সময়ের মধ্যেই নিজেদের পছন্দের পোশাকগুলো নিয়েছি। এক জায়গায় সবকিছু পেয়েছি বলে কষ্ট অনেক কম হয়েছে। ফিউচার পার্কে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ মেট্রো ও হুর এর শোরুমে ছিল ক্রেতার ভিড়। মেট্রো ফ্যাশনে এবারের ঈদ ঘিরে নতুনভাবে ২০ ডিজাইনের পোশাক আনা হয়েছে। এর মধ্যেÑসারারা-গারারা। বেনারসি থ্রিপিস, লং গাউন, কটি থ্রিপিস, ইন্দো-ওয়েস্টার্ন টু পিস, কাপ্তান টু পিস, আফগান টুপিস, কটি স্কার্ট রয়েছে। ক্রেতারা সব

ধরনের পোশাক পছন্দ করছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল শপিংমলে শাড়ি, জামা-কাপড়, ঘড়ি, কসমেটিক্স, ইলেকট্রনিক্স, মোবাইল, পারফিউমসহ নিজেদের পছন্দের সব ধরনের পোশাক সংগ্রহ করছেন সব বয়সের ক্রেতারা। পছন্দের পোশাকের সঙ্গে মিল রেখে কানের দুল, চুড়ি, গলার মালা, টিপ, ব্যাগ, জুতাসহ সব ধরনের প্রসাধনী পণ্য কিনতে দেখা গেছে তাদের। এদিকে যমুনা ফিউচার পার্কে ঈদ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাম্পেইনের আয়োজন করেছে যমুনা গ্র“প। ঈদ ঘিরে যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে কোটি টাকার উপহার জেতার সুযোগ করে দিয়েছে। আর এ অফারের আওতায় শপিংমলের যে কোনো শোরুম থেকে সর্বনিু ২০০০ টাকার কেনাকাটা করলেই থাকছে টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক পণ্যসহ নানা ধরনের আকর্ষণীয় উপহার জেতার সুযোগ। এই ক্যাম্পেইন

চলবে চাঁদরাত পর্যন্ত। ক্রেতারা যাতে সহজে উপহার পেতে পারেন সেজন্য শপিংমলের সেন্টার কোর্টে গিফটের পৃথক বুথ করা হয়েছে। সেখানে থাকা কিউআর কোড ও.পড়স সাইটে প্রবেশ করে পণ্য ক্রয়ের তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা উপহার জিতলে বুথ থেকে সংগ্রহ করতে পারছেন। যমুনা ফিউচার পার্কে কেনাকাটা করে এখন পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষ আকর্ষণীয় পুরস্কার জিতে নিয়েছেন, যা ঈদের আনন্দ বাড়িয়ে দিয়েছে বহুগুণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল