মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ |
ফুটবলপ্রেমীদের স্বপ্নের মুহূর্ত রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হলো কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠান চরম বিশৃঙ্খলায় ভেস্তে যাওয়ার ঘটনায় প্রকাশ্যে দুঃখপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে স্টেডিয়াম ব্যবস্থাপনায় গুরুতর ত্রুটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “সল্টলেক স্টেডিয়ামে আজ যে অব্যবস্থাপনা হয়েছে, তা আমাকে গভীরভাবে ব্যথিত ও বিস্মিত করেছে।” তিনি মেসি, তার ভক্ত, ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে ক্ষমা চান। মুখ্যমন্ত্রী জানান, হাজারো দর্শক ও ক্রীড়াপ্রেমীর সঙ্গে তিনিও অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামের পথে ছিলেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অনুষ্ঠানস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। একই

কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও অভিনেতা শাহরুখ খানও। ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি আশিম কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরও রয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। এই কমিটিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায় নির্ধারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সুপারিশ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার সকালে সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান ও ডায়মন্ড হারবারের মধ্যকার একটি ম্যাচ চলাকালে লিওনেল মেসি সেখানে পৌঁছান। মাঠে প্রবেশের অনুমতি পাওয়া কিছু দর্শক তাঁর গাড়ির দিকে ছুটে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গ্যালারিতে থাকা দর্শকদের একাংশ ক্ষুব্ধ হয়ে মাঠে নেমে আসে।

বোতল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। নিরাপত্তার স্বার্থে দ্রুত মেসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে বিধাননগর পুলিশের লাঠিচার্জ করতে হয়। এই ঘটনায় অনুষ্ঠান পুরোপুরি ভেস্তে যায়। উল্লেখ্য, এটি ছিল লিওনেল মেসির দ্বিতীয়বার কলকাতা সফর। কিন্তু এবারের অভিজ্ঞতা ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা রাজ্যের ক্রীড়া আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু