মৃত ব্যক্তির বটের উত্থান নিয়ে যত মুগ্ধতা ও ভয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫
     ৭:০৯ পূর্বাহ্ণ

মৃত ব্যক্তির বটের উত্থান নিয়ে যত মুগ্ধতা ও ভয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫ | ৭:০৯ 114 ভিউ
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন এর সাবেক হোয়াইট হাউস সংবাদদাতা জিম অ্যাকোস্টা সম্প্রতি একটি সাক্ষাৎকারের ভিডিও প্রকাশ করেন। যেখানে তাঁর সঙ্গে অংশ নেয় জোয়াকিন অলিভার নামে এক কিশোর। যে ২০১৮ সালে একটি হাইস্কুলে বন্দুক হামলায় মারা যায়। সাক্ষাৎকারে অলিভারের অবয়ব তৈরি করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে। এআইয়ের মাধ্যমে মৃত ব্যক্তির অবয়ব তৈরির এ ঘটনা দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। কেউ কেউ আতঙ্কগ্রস্ত হওয়া কথা প্রকাশ করেন। তবে অলিভারের মা-বাবাই বলেছেন, বহুদিন পর সন্তানের কণ্ঠস্বর শুনতে পারাটা এক ধরনের আশীর্বাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মৃত ব্যক্তিদের ভার্চুয়ালি ফিরিয়ে আনার এমন ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। সেখানে বলা

হয়েছে, মাত্র কয়েক বছর আগেও ‘ভার্চুয়াল অমরত্ব’এর ধারণা ছিল ভবিষ্যতবাণীর মতো। কিন্তু এখন তুলনামূলকভাবে সহজে ও কম খরচে মৃত ব্যক্তির প্রতিক্রিয়াশীল অবয়ব তৈরি করা সম্ভব। এর চাহিদাও বাড়ছে। মৃত ব্যক্তির অবয়ব এআইয়ের মাধ্যমে ফিরিয়ে আনার ঘটনা সবচেয়ে বেশি হইচই ফেলে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি কনসার্টে। যেখানে হঠাৎ করেই মঞ্চে আমন্ত্রণ জানানো হয় ওজি ওসবার্নকে। রকসংগীতের কিংবদন্তী শিল্পী ওসবার্ন গত জুলাইয়ে মারা গেছেন। গার্ডিয়ান বলছে, এ ধরনের ঘটনা হলো ‘ডিজিটাল পুনরুত্থান’। যেখানে ছবি, ভিডিও, ভয়েস মেসেজ ও অন্যান্য উপকরণ ব্যবহার করে প্রয়াত ব্যক্তিদের ছবি ও বট তৈরি করা হয়। ‘ডেথবট’ নামের এ ধরনের বট তৈরিকারী কোম্পানির সংখ্যাও বেড়েছে। লন্ডনভিত্তিক সাইবার সাইকোলজিস্ট এলেইন

ক্যাসকেট বলেন, চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল এখন সাধারণ মানুষের কাছে বেশ সহজলভ্য। এই ভাষা মডেলগুলো এমন কিছু তৈরি করতে সক্ষম যা খুবই বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য মনে হয়। যদি কোনো মৃত ব্যক্তির পর্যাপ্ত ডিজিটাল স্মৃতি; যেমন- লেখা, ইমেইল, ভয়েস নোট ও ছবি থাকে তাহলে এমন কিছু বানানো সম্ভব যা দেখে বাস্তবের মতো মনে হবে। খ্রিস্টান ধর্মের অনুসারীদের যুক্তরাজ্যভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ২০২৩ সালে একটি জরিপ চালায়। ফলাফল অনুযায়ী, ১৪ শতাংশ উত্তরদাতা প্রয়াত প্রিয়জনের ডিজিটাল সংস্করণের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সান্ত্বনা পাওয়ার কথা বলেছেন। ‘এআই অ্যান্ড দ্য আফটার লাইফ’ শিরোনামের একটি নিবন্ধের লেখক নাথান এমলাডিন বলছেন, এ ধরনের ঘটনা বাড়লে জীবিত ব্যক্তির ওপর নির্ভরশীলতা কমার

ঝুঁকি আছে। সবচেয়ে গুরুতর বিষয় হলো এটি এক ধরনের প্রতারণা। আপনি হয়তো ভাবছেন, একজন প্রয়াত মানুষের সঙ্গে কথা বলছেন। আদতে আপনি একটি মেশিনের (ডেথবট) সঙ্গে আলাপ করছেন। শোকাহত মানুষরা বটের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে, যা থেকে মনোযোগ সরিয়ে নেওয়াটা ধীরে ধীরে কঠিন হবে। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, মৃত ব্যক্তিদের ডিজিটাল ক্লোনের উত্থান শুরু হয়েছিল দূর প্রাচ্যে। চীনে মাত্র ২০ ইউয়ান খরচে প্রিয়জনের একটি ডিজিটাল অবতার তৈরি করা যায়। ২০২২ সালে এই বাজারের আকার ছিল ১২ বিলিয়ন ইউয়ান। চলতি বছর তা চারগুণে পৌঁছানোর আশা করা হচ্ছে। বিশেষ করে উন্নত মডেলের ডেথবট, যেগুলো নড়াচড়া করতে পারে এবং প্রতিক্রিয়াশীল। এগুলোর জন্য হাজার হাজার পাউন্ড

পর্যন্ত খরচ হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন একাত্তর থেকে আবার৭১ কেমন আছে বাংলাদেশ? নির্বাচন বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ডসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ‘পাশা’, একাই সাপ্লাই দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক! উপদেষ্টা আদিলুর ও শিক্ষা উপদেষ্টা আবরারের পারিবারিক বলয়ে নির্বাচন পর্যবেক্ষক তালিকা গণভোট নয়, এটা সংবিধান ধ্বংসের আয়োজন হাজার হাজার প্রোফাইল ছবিতে একটাই কথা—“নো বোট, নো ভোট।” ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া আইনের শাসনের নির্লজ্জ চিত্র: ভুয়া মামলা ও আতঙ্কে বন্দী বাংলাদেশ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা ইউনূস সাহেব ঈদ করবেন কোথায়! Plebiscite or Refounding? The Constitutional Limits of the Referendum in Bangladesh Former Bangladeshi Minister Ramesh Chandra Sen Dies in Custody