মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৬

মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৬ |
জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন হয়রানি এবং বুলিং নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি বিদ্রূপাত্মকভাবে লিখেছেন ‘অ্যাটেনশন সিকার’, সেখানে তিনি ডিজিটাল জগতের রূঢ় বাস্তবতা তুলে ধরেন। ‘কাভি ম্যাঁয় কাভি তুম’ (২০২৪) এবং ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ (২০২৫)-এর মতো জনপ্রিয় পাকিস্তানি ড্রামার এই অভিনেত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাম্প্রতিক অনুপস্থিতির কারণ ছিল ক্রমাগত নেতিবাচকতা। এমনিতে অনলাইন দুনিয়ায় এই অভিনেত্রী বেশ সরব থাকেন। হানিয়া বলেন, ‘আমি বিতর্কের কাছে নতুন কেউ নই। কিন্তু এই নেতিবাচকতা আমাকে ভাবিয়ে তুলেছিল যে আমার নিজেকে বদলে ফেলা উচিত কিনা।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘মানুষ সুখী

নারীদের ঘৃণা করে। শুধু পুরুষরাই নয়, এমনকি নারীরাও এই তালিকায় রয়েছে।’ নারীদের প্রতি অন্য নারীদের নেতিবাচক মনোভাব নিয়ে হানিয়া চরম হতাশাও প্রকাশ করেন। একে তিনি একটি ‘হেট ট্রেন’ বা ঘৃণার মিছিল হিসেবে অভিহিত করে বলেন, ‘আমরা যেন অন্য নারীকে নিচু করার মধ্যেই এক ধরণের শান্তি খুঁজে পাই।’ তিনি আরও যোগ করেন, আগে এই সামাজিক বিচারগুলো ঘরে বা সমাজে সীমাবদ্ধ ছিল, এখন তা ইনস্টাগ্রামে চলে এসেছে। এখনও মানুষের বর্ণ বা শারীরিক গঠন নিয়ে মন্তব্য করা হচ্ছে। হানিয়া সম্প্রতি তার এবং এক বান্ধবীর পোশাকের মধ্যে করা একটি ‘দিস অর দ্যাট’ তুলনামূলক পোস্টের উদাহরণ টেনে প্রশ্ন তোলেন— কেন এই ধরণের কনটেন্ট তৈরি করা হয়? তার

ভাষায়, ‘যদি এটি ফ্যাশন নিয়েই হতো, তবে আপনারা কেন পুরুষদের সঙ্গে অন্য পুরুষের তুলনা করেন না?’ তার মতে, এই ধরণের তুলনা কেবল নারীদের মধ্যে অহেতুক প্রতিযোগিতাই বাড়িয়ে দেয়। খ্যাতি অর্জন করলে প্লাস্টিক সার্জারি বা অসৎ উপায়ের আশ্রয় নেওয়ার যে অপবাদ নারীদের দেওয়া হয়, তারও প্রতিবাদ জানান হানিয়া। তিনি বলেন, ‘কোনো নারী যখন প্রচলিত নিয়ম নিয়ে প্রশ্ন তোলে, তখন সে নিরাপদ থাকে না। আপনারা একটু ভাবুন তো, একজন সুখী ও সন্তুষ্ট নারীকে দেখলে আপনাদের কেন খারাপ লাগে?’ হানিয়া তার অনুসারীদের উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘আমাদের একটু থামা উচিত এবং ভাবা উচিত— আমরা কি কাউকে কেবল সে জনপ্রিয় বলে ঘৃণা করছি? নাকি সে অনেক

কিছু অর্জন করেছে বলে? নাকি সে তার জীবনকে দারুণভাবে উপভোগ করছে বলে?’ হানিয়ার এই সাহসী পোস্টের নিচে দেশটির অনেক প্রভাবশালী ব্যক্তি এবং তারকা অভিনেত্রীর প্রশংসা করেছেন। পরিশেষে তিনি সবাইকে ইতিবাচক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘মানুষকে তার নিজের মতো থাকতে দিন।’ সূত্র: দ্র এক্সপ্রেস ট্রিবিউন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই