বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৬

বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৬ |
বিশ্বজুড়ে কোটি ভক্তের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পপ সুপারস্টার টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসে। এরই মধ্যে আমন্ত্রিত অতিথিদের কাছে তাদের বিয়ের ‘সেভ দ্য ডেট’ কার্ডটিও পৌঁছে গেছে। চলতি বছরের ৩ জুলাই নিউইয়র্ক সিটিতে এই তারকা যুগলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস (৪ জুলাই) উদযাপনের প্রতি সুইফটের দীর্ঘদিনের যে ভালোবাসা, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই তারিখটি বেছে নেওয়া হয়েছে। অনেক ভক্তই ধারণা করেছিলেন, সুইফটের রোড আইল্যান্ডের বিশাল প্রাসাদে এই বিয়ে হবে, যেখানে তিনি সাধারণত তার বিখ্যাত ফোর্থ অব জুলাই পার্টিগুলো আয়োজন করেন। তবে সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’-এর বরাতে জানা যায়, এই জুটি বড় পরিসরে

এবং আভিজাত্যের সঙ্গে অনুষ্ঠানটি সম্পন্ন করতে চান। তাই প্রচুর সংখ্যক অতিথির স্থান সংকুলান এবং জৌলুসের কথা মাথায় রেখে নিউইয়র্কের ম্যানহাটনকেই অনুষ্ঠানস্থল হিসেবে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া নিউইয়র্ক সিটির প্রতি টেইলর সুইফটের গভীর টান থাকাটাও এই সিদ্ধান্তের অন্যতম বড় কারণ। ২০১৪ সালে এই পপ তারকা প্রথম এখানে বসবাস শুরু করেন। পরবর্তীতে প্রায় ৫০ মিলিয়ন ডলার মূল্যের বিশাল সম্পত্তির মালিক হন তিনি। পাশাপাশি সুইফটের বিখ্যাত গান ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ এই শহরের প্রতি তার ভালোবাসার এক অনন্য নিবেদন। এই গায়িকা নিউইয়র্কের গ্লোবাল ওয়েলকাম অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাকে প্রায়ই নিউইয়র্কের বিখ্যাত রেস্টুরেন্টগুলোয় তার তারকা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দেখা যায়। অন্যদিকে গায়িকার

বাগদত্তা ট্রাভিস কেলসিকেও এই শহরের প্রাণবন্ত শক্তির প্রশংসা করতে দেখা গেছে। নিউইয়র্ক সিটিতে বিয়ে করার মাধ্যমে সুইফট ও কেলসে এখন বিয়ন্সে-জে জি, সারাহ জেসিকা পার্কার-ম্যাথু ব্রডেরিকের মতো জনপ্রিয় দম্পতিদের তালিকায় যুক্ত হতে যাচ্ছেন, যারা এই শহরকে তাদের জীবনের বিশেষ মুহূর্তের সাক্ষী হিসেবে বেছে নিয়েছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই