মহাকাশে বসেই ভোট দিলেন নভোচারীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪

মহাকাশে বসেই ভোট দিলেন নভোচারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ |
গোটা বিশ্বের চোখ এখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। কেননা, এই নির্বাচনই ঠিক করে দেবে আগামীর পৃথিবীর ভবিষ্যৎ। আর সেই নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকেননি মার্কিন নভোচারীরাও। পৃথিবী থেকে অনেকটা দূরে মহাকাশে বসেই প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন তারা। এখন প্রশ্ন হলো কীভাবে মহাকাশ থেকে ভোট দিলেন এসব নভোচারীরা। মূলত, তাদের এই ভোটের ব্যবস্থা করে থাকেন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। এ বিষয়ে এক পডকাস্টে নাসা জানিয়েছে, নিম্ন ভূ-কক্ষপথের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনসহ মহাকাশের যে কোনো স্থানে থাকা নভোচারীরা ভোট দিতে পারেন। তবে এক্ষেত্রে, যদি কোনো নভোচারী ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে ওই নভোচারীর হয়ে যে যে স্থানে থাকেন সেখানকার নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে

নাসা। এবং ‘অনুপস্থিত ব্যালট’ সংগ্রহ করে। এরপর সেগুলো মহাকাশে পাঠানো হয়। পরের ধাপে নভোচারী ব্যালটটি পূরণ করে, এতে স্বাক্ষর করেন এবং স্ক্যান করেন। এরপর পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত স্ক্যান করা ব্যালটের পিডিএফ কপিটি নাসার গ্রাউন্ড স্টাফদের কাছে পাঠান। যা পরবর্তীতে তারা ওই এলাকার ভোট কেন্দ্রে জমা দেন। এই প্রক্রিয়ায় ভোট প্রধানও করেছে নভোচারীরা। নভোচারী নিক হক তার এক্সে একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘আপনি বসে আছেন, দাঁড়িয়ে আছেন বা ভাসছেন তাতে কিছু যায় আসে না - আপনার ভোট দেওয়াটা গুরুত্বপূর্ণ!’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত: প্রেসিডেন্ট আজ রাতেই ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান