মরে গেলে সবাই আফসোস করে, কিন্তু বেঁচে থাকতে কেউ দেখে না”: চার মাস ধরে জেলবন্দি স্বামীর চিন্তায় ও অনাহারে এক স্ত্রীর হাহাকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬

আরও খবর

বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার?

কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার!

অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে?

স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত

“রাজনীতি ভদ্রলোকদের খেলা, স্কাউন্ড্রেলদের নয়” – মাহবুব কামাল

‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি

স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ

মরে গেলে সবাই আফসোস করে, কিন্তু বেঁচে থাকতে কেউ দেখে না”: চার মাস ধরে জেলবন্দি স্বামীর চিন্তায় ও অনাহারে এক স্ত্রীর হাহাকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬ |
“সবাই শুধু মৃত্যুর পর পোস্ট দিয়ে আক্ষেপ করে, কিন্তু বেঁচে থাকার তীব্র আশা নিয়েও আর বেঁচে থাকা যায় না।”— কথাগুলো এক অসহায় নারীর, যিনি গত চার মাস ধরে জেলবন্দি স্বামীর মুক্তির অপেক্ষায় এবং তীব্র অর্থকষ্টে দিনাতিপাত করছেন। সমাজ, রাজনীতি আর আত্মীয়-স্বজন—সব জায়গা থেকে উপেক্ষিত হয়ে আজ তিনি বাঁচার পথ খুঁজছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বোনের পাঠানো বার্তায় উঠে এসেছে আমাদের সমাজের এক নির্মম চিত্র। চার মাস আগে একটি মিছিল থেকে ‘মব’ (গণপিটুনি) দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছিল তাঁর স্বামীকে। সেই থেকে তিনি কারাগারে। কিন্তু বাইরের পৃথিবীতে তাঁর স্ত্রী যে কতটা অসহায় অবস্থায় আছেন, তার খবর কেউ রাখেনি। ভুক্তভোগী ওই

নারী জানান, গত চার মাস ধরে তিনি একা লড়াই করে যাচ্ছেন। বাসা ভাড়া দেওয়া তো দূরের কথা, দুমুঠো ভাত জোগাড় করাই এখন তাঁর জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্বামীর অনুপস্থিতিতে কেউ একবারের জন্যও খোঁজ নেয়নি তিনি কীভাবে বেঁচে আছেন। কারাগারে স্বামীর অবস্থাও ভালো নেই। তিনি জানান, জেলের ভেতর অসুস্থ হয়ে দুই দিন হাসপাতেলে ভর্তি ছিলেন তাঁর স্বামী। গত সপ্তাহে আবারও অসুস্থ হয়ে পড়লে তাঁকে অনেকগুলো টেস্ট ও ঔষধ দেওয়া হয়, কিন্তু সেই ঔষধ কেনার বা চিকিৎসার খরচ জোগানোর সামর্থ্য এই মুহূর্তে তাঁর নেই। পরিবারের সমর্থনের জায়গাও শূন্য। তিনি জানান, শ্বশুর-শাশুড়ি বেঁচে নেই। নিজের বাবাও মাত্র ৮-৯ মাস আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে

মারা গেছেন। রক্তের সম্পর্কের বা আপন বলতে পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই। একসময় রাজনীতির সাথে যুক্ত ছিলেন, কিন্তু আক্ষেপের সুরে তিনি বলেন, “রাজনীতি করে আমি নিজেও অপমান আর বহিষ্কার ছাড়া কিছুই পাইনি।” যে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, আজ দুঃসময়ে সেই দলের কাউকেই পাশে পাচ্ছেন না তিনি। চারপাশের এত মানুষের ভিড়েও আজ তিনি বড় একা। তাঁর এই আর্তনাদ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা ভার্চুয়াল জগতে যতটা সরব, মানবিকতায় ঠিক ততটাই নীরব। এই বোনের পাশে দাঁড়ানো এখন সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন মানুষদের নৈতিক দায়িত্ব। আসুন, মৃত্যুর পর আফসোস না করে, জীবিত থাকতেই মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম! The International Crimes Tribunal Has Turned into a Machine for Illicit Money অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত বিএনপি ও জামায়াত ভেতরে ভেতরে এক, মাঠে তারা কৃত্রিম দ্বন্দ্ব দেখাচ্ছে।” শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব, জাতীয় পার্টি। “রাজনীতি ভদ্রলোকদের খেলা, স্কাউন্ড্রেলদের নয়” – মাহবুব কামাল ‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: মুক্তিকামী জনতার একচ্ছত্র কমান্ড ও স্বাধীনতার পদধ্বনি রাজারবাগ ও পিলখানা—প্রথম প্রতিরোধের অগ্নিশিখা ও রক্তক্ষয়ী রাত শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে তৈরি সেই পাইপলাইনই এখন বিএনপির ভরসা বাংলাদেশ, তুমি কোথায় যাচ্ছ?: ‘৭১ এর ঘাতক, ২০২৬ এর শহীদ! চুকনগর গণহত্যা ১৯৭১ঃ ৪ ঘন্টায় প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা আরও কমলো স্বর্ণের দাম