মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬

মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৬ |
কুষ্টিয়ার দৌলতপুরে মাজারে হামলা ও পীর শামীম রেজা জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত ৫ আগস্টের পর থেকে দেশে একের পর এক ‘মব জাস্টিস’ বা গণপিটুনির ঘটনার নেপথ্যে যাদের নাম বারবার উচ্চারিত হয়েছে, সেই এনসিপির মুখে মব-বিরোধী কথা শুনে খোদ রাজনৈতিক অঙ্গনেই হাসির রোল পড়েছে। সাধারণ মানুষের প্রশ্ন যাঁরা নিজেরা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক, তাঁরা আজ কোন মুখে আইনের শাসনের কথা বলছেন? শনিবার (১২ এপ্রিল) রাতে এনসিপির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে মবকে ‘গুরুতর ফৌজদারি অপরাধ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একইসাথে তারা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার কড়া সমালোচনা করেছে। কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা।

২০২৪ সালের ৫ আগস্ট এবং তার পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে মব সন্ত্রাস চালিয়ে বিরোধী মত দমন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা এবং জোরপূর্বক পদত্যাগের যে মহোৎসব চলেছিল, তাতে এনসিপির নেতাকর্মীদের সরাসরি সম্পৃক্ত থাকার অজস্র অভিযোগ রয়েছে। সেই ‘মবের রাজা’রা যখন আজ মব থামানোর নসিহত দেয়, তখন তাকে ‘চোরের মুখে ধর্মের কাহিনী’ ছাড়া আর কিছুই মনে করছেন না সচেতন মহল। এনসিপি তাদের বিবৃতিতে বাংলাদেশ ব্যাংক ও বাসস-এ সরকার সমর্থকদের মব করে পদত্যাগ করতে বাধ্য করার সমালোচনা করেছে। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপি নিজেরাই একাধিক প্রতিষ্ঠানে তান্ডব চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে অভিযোগ রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, নিজেদের অতীতের মব সন্ত্রাসের দায় এড়াতে

এবং বর্তমান সরকারকে বিব্রত করতেই তারা এখন মব-বিরোধী এই ‘ছদ্মবেশী’ অবস্থান নিয়েছে। দৌলতপুরের ঘটনায় এনসিপি দাবি করেছে, স্থানীয় ক্ষমতার ছত্রছায়া ছাড়া এমন সহিংসতা সম্ভব নয়। অথচ ৫ আগস্ট পরবর্তী প্রায় প্রতিটি সহিংসতায় এনসিপির স্থানীয় নেতাদের আশীর্বাদপুষ্ট বাহিনীর নাম শোনা গেছে। কুষ্টিয়ার মাজার হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ইস্যুকে কেন্দ্র করে এনসিপি এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দোহাই দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে দাবি করেছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির এই বিবৃতির তীব্র সমালোচনা হচ্ছে। নেটিজেনরা বলছেন, যারা ৫ আগস্টের পর রাজপথ ও সরকারি অফিসে মব লিড করে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল, তাদের মুখে এখন মানবতার বুলি

শোভা পায় না। একজনের ভাষায়, “মবের রাজা এনসিপি এসে এখন মবের বিরুদ্ধে বলছে এটা বছরের সেরা জোকস।” নির্বাচনী ইশতেহার ভঙ্গ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দোহাই দিয়ে এনসিপি সরকার তথা স্বরাষ্ট্রমন্ত্রীর যে সমালোচনা করেছে, তা মূলত তাদের রাজনৈতিক দেউলিয়াপনারই বহিঃপ্রকাশ। নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ডের ভাবমূর্তি উজ্জ্বল করতে তারা এখন মব-বিরোধী অবস্থানের নাটক সাজিয়েছে। কিন্তু দেশের মানুষ ভুলে যায়নি, কারা এই দেশে মব সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার