মবসন্ত্রাস মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে অন্যায়ভাবে গ্রেফতার ও কারা হেফাজতে সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৬

আরও খবর

মবসন্ত্রাস মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে অন্যায়ভাবে গ্রেফতার ও কারা হেফাজতে সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৬ |
অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং আইনের শাসনের পরিবর্তে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। নাগরিক অধিকার প্রত্যাশা করা তো দূরের কথা, স্বাভাবিক জীবনই সুদূরপরাহত। আজকের বাংলাদেশে অনিয়মই নিয়ম। জোর যার মুল্লুক তার। আইনের শাসন ও মানবাধিকার নির্বাসিত। মবসন্ত্রাসের মাধ্যমে একজন নাগরিককে নির্মমভাবে আক্রমণ করে মারাত্মকভাব্র আহতকে রক্ষা তো দূরের কথা বরং পুলিশ বাহিনীর নির্লজ্জ সদস্যরা তাঁকে গ্রেফতার করছে। সর্বশেষ ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে মবসন্ত্রাসীরা বেদম প্রহার করে এমনকি পুলিশ ভ্যানে তোলার পরও ফিল্মি স্টাইলে হামলা চালায়। এ যেনো বাংলাদেশের নিত্যকার চিত্র। পাশাপাশি কারাগারের নিরাপদতম প্রকোষ্ঠে একের পর এক হত্যা চলছেই। সম্প্রতি হবিগঞ্জ

জেলা মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. দুলাল মিয়া, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবির-সহ অনেককে কারা হেফাজতে হত্যা করা হয়েছে। যা বিবেকবান সম্পন্ন যে কোনো মানুষ ও সভ্য সমাজ ও রাষ্ট্রকে গভীরভাবে নাড়া দিলেও পাশবিক ইউনূস গংদের কোনো প্রতিক্রিয়া নেই। এই পাশবিক ও নৃশংস হত্যাকাণ্ড আইনের শাসন, মানবাধিকার ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনে এবং কারা হেফাজতে থাকা অবস্থায় কারও জীবনের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্র এড়াতে পারে না। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যা প্রত্যক্ষভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের ফল। বাংলাদেশ আওয়ামী লীগ

এই ঘটনার সঙ্গে জড়িত সকল মবসন্ত্রাসী, দায়ী পুলিশ সদস্য ও কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে নিহতের পরিবারকে ন্যায়বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানাচ্ছি। অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে বিভেদের ভাইরাস ছড়িয়ে যাচ্ছে। এমনকি অধিকাংশ জনগোষ্ঠীর রাজনৈতিক সমর্থনপুষ্ট রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিয়ে নির্বাচন অনুষ্ঠানের পাঁয়তারা করছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই ধরনের জবরদস্তিমূলক আচরণ, দমন-পীড়নের মাধ্যমে জনগণের বৃহৎ অংশকে নির্বাচনের বাইরে রাখার মাধ্যমে গণতান্ত্রিক ও রাজনৈতিক সংকটকে ঘনীভূত করা হবে। সর্বোপরি বাংলাদেশ গভীর সংকটের মুখে পতিত হবে। আমরা দেশপ্রেমিক সকল জনগণকে এই অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার

হওয়ার আহ্বান জানাচ্ছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্পিকার–ডেপুটি স্পিকারের পদত্যাগ নিয়ে সংবিধানিক প্রশ্ন: সামাজিক মাধ্যমে বিতর্ক আচরণবিধি ভাঙায় পাকিস্তানের আঘা সালমানকে আইসিসির তিরস্কার ও ডিমেরিট বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম! The International Crimes Tribunal Has Turned into a Machine for Illicit Money অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত বিএনপি ও জামায়াত ভেতরে ভেতরে এক, মাঠে তারা কৃত্রিম দ্বন্দ্ব দেখাচ্ছে।” শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব, জাতীয় পার্টি। “রাজনীতি ভদ্রলোকদের খেলা, স্কাউন্ড্রেলদের নয়” – মাহবুব কামাল ‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাঙালি জাতি: মুক্তিকামী জনতার একচ্ছত্র কমান্ড ও স্বাধীনতার পদধ্বনি রাজারবাগ ও পিলখানা—প্রথম প্রতিরোধের অগ্নিশিখা ও রক্তক্ষয়ী রাত শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে তৈরি সেই পাইপলাইনই এখন বিএনপির ভরসা বাংলাদেশ, তুমি কোথায় যাচ্ছ?: ‘৭১ এর ঘাতক, ২০২৬ এর শহীদ! চুকনগর গণহত্যা ১৯৭১ঃ ৪ ঘন্টায় প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা