মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিনিয়োগকারীদের ঝোঁক সোনার দিকে, দাম ছাড়াল ৫,৫০০ ডলার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিনিয়োগকারীদের ঝোঁক সোনার দিকে, দাম ছাড়াল ৫,৫০০ ডলার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৬ |
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান এবং ডলারের মান কমে যাওয়ার প্রভাবে বৈশ্বিক বাজারে সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। নিরাপদ বিনিয়োগের খোঁজে থাকা বিনিয়োগকারীরা ব্যাপকভাবে সোনায় আশ্রয় নেওয়ায় প্রতি আউন্সের দাম ৫,৫০০ ডলারের গণ্ডি পেরিয়েছে। বৃহস্পতিবারের লেনদেনে এই মূল্যবান ধাতু আরও শক্ত অবস্থান নেয়। বছরের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম ২০ শতাংশের বেশি বেড়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম দ্রুতগতির উত্থান হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য বাজারে উদ্বেগ বাড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন ডলারের দুর্বলতা, যা সাধারণত পণ্যমূল্য—বিশেষ করে সোনার—দাম বাড়াতে সহায়ক ভূমিকা রাখে। অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক ঝুঁকির

সময়ে সোনা বরাবরই বিনিয়োগকারীদের কাছে আস্থার প্রতীক। ২০২৫ সালে এই ধাতুর দাম প্রায় দুই-তৃতীয়াংশ বেড়েছিল, যা বৈশ্বিক রাজনীতি ও বাণিজ্য ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রতিফলন বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এদিকে সরকারি বন্ডের মতো প্রচলিত নিরাপদ সম্পদের প্রতি আগ্রহ কমে যাওয়াও সোনার বাজারকে চাঙা করেছে। উন্নত দেশগুলোর বাড়তে থাকা ঋণঝুঁকি বিনিয়োগকারীদের বিকল্প নিরাপদ সম্পদের দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে, এশিয়ার শেয়ারবাজারে দিনটি শুরু হয় চাপের মধ্যে দিয়ে। তবে পরবর্তী সময়ে কিছু সূচকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেখা যায়। জাপানের নিক্কেই সূচক সামান্য বেড়েছে, একই সঙ্গে হংকং ও সাংহাইয়ের বাজারেও সীমিত অগ্রগতি লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না